Friday, May 8, 2026

BSL: ঘরের মাঠে হার সুন্দরবনের, দুরন্ত জয় মেদিনীপুরের

Date:

Share post:

জমজমাট শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। নতুন বছরের প্রথম দিনে ঘরের মাঠে হারের মুখ দেখল সুন্দরবন বেঙ্গল অটো এফসি।  ক্যানিং স্টেডিয়ামে সুন্দরবন বেঙ্গল অটো এফসি ০-২ গোলে হারল এফসি মেদিনীপুরের কাছে। খেলার দুই অর্ধে মেদিনীপুরের হয়ে গোল করেন অধিনায়ক সুদীপ কুমার দাস ও কুশ হাঁসদা।

ক্যানিং স্টেডিয়ামে দর্শক সমাগম ভালোই হয়েছিল। ঘরের দল ভালো ছন্দে ছিল ফলে জয়ের প্রত্যাশা ছিল মেহতাবের দলকে নিয়ে। কিন্তু সুন্দরবন হতাশ করল।

লিগ (Bengal Super League) যত এগোচ্ছে,  নিজের দিকে থাকা দলগুলি চমক দিচ্ছে। ফলে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে বিএসএল। গতকালই হাওড়া হুগলি ওয়ারিয়র্সকে একরকম নাস্তানাবুদ করে বর্ধমান ব্লাস্টার্সের বড় জয় বেশ চমকে দিয়েছিলো ফুটবলপ্রেমীদের। আজ একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেলো ক্যানিংয়ের মাঠে। মেদিনীপুরে দুই দলের লড়াইয়ে চার গোলে জেতা সুন্দরবন দলকে আজ ঘরের মাঠেই দু’গোলে হেরে মাঠ ছাড়তে হলো এফসি মেদিনীপুরের কাছে।

ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে জেএইচআর রয়্যাল সিটি এফসি। ৭ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে মেহতাব হোসেনের দল সুন্দরবন বেঙ্গল অটো এফসি দ্বিতীয় স্থানে। শুক্রবার ঘরের মাঠে হাওড়া হুগলি খেলতে নামছে রয়্যাল সিটির বিরুদ্ধে।

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...