Tuesday, May 5, 2026

কেন দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু রণসঙ্কল্প? ব্যাখ্যা দিলেন অভিষেক

Date:

Share post:

রণসঙ্কল্প সভার প্রথম কর্মসূচি কেন বারুইপুরে? কেন এই দক্ষিণ ২৪ পরগনা জেলার মাটিকেই বেছে নেওয়া হল? শুক্রবার রণসঙ্কল্প সভার শুরুর দিনেই তার ব্যাখ্যা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বললেন, “কালীঘাট জন্মভূমি হলে দক্ষিণ চব্বিশ পরগনা আমার কর্মভূমি। তাই আপনাদের আশীর্বাদকে পাথেয় করে এদিন থেকে এই জেলা থেকে শুরু করলাম ‘আবার জিতবে বাংলা’র কর্মসূচি।” এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মাটি থেকে রণসঙ্কল্প শুরু করার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ আছে। সেটিরও ব্যাখ্যা করেন তিনি। 

অভিষেক (Abhishek Banerjee) বলেন, “সিপিএমের যখন রমরমা, সিপিএমের সূর্য যখন মধ্য গগনে, তখন পরিবর্তনের চাকা প্রথম ঘুরিয়েছিল এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। ২০১১-য় এসেছিল পরিবর্তন। তাই প্রথম সভা সেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মাটিতে।” ডায়মন্ড হারবারের সাংসদের কথায়, “আমরা যখন শুভ কাজে বের হই, তখন মা-বাবার আশীর্বাদ নিয়ে বেরোতে হয়। আমি বারে বারে বলেছি, কালীঘাটে আমার জন্ম হতে পারে। কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি মৃত্যু যেন এই জেলার মাটিতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনবার বাংলার মানুষ মুখ্যমন্ত্রী করেছেন। সেখানে এই অগ্রণী ভূমিকা পালন করেছে দক্ষিণ ২৪ পরগনা।”
আরও খবর: ভাঙড় জিতে এবার ৩১-এ ৩১: দক্ষিণ ২৪ পরগনার টার্গেট বাঁধলেন অভিষেক, ২১-এর থেকে আসন বাড়বে তৃণমূলের

অভিষেক বলেন, “এই মাটি থেকেই শপথ নিচ্ছি, আমি বাংলার বিভিন্ন প্রান্তে যাব। এসআইআর প্রক্রিয়া চলাকালীন যাতে মানুষের কোনও অসুবিধা না হয়, সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াব। শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, ৬ তারিখ বীরভূম, ৭ তারিখ উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, ৮ তারিখ মালদহ, এরপর পুরো জানুয়ারি মাস ধরেই এই রণসঙ্কল্প সভা চলবে। আপনারা মাঠে-ময়দানে লড়াই করবেন, আমিও আপনাদের সহকর্মী ও সতীর্থ হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে লড়াই করে যাব। মানুষকে সঙ্ঘবদ্ধ করে এই লড়াই লড়তে হবে। যেখানে যেতে বলবেন অভিষেক সেখানে যাবে। একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিকভাবে মাথাচাড়া দেওয়ার সুযোগ করে দেওয়া যাবে না।”

Related articles

ধোনির শেষ অধ্যায়! অবসর নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে

ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni )যুগের অবসান হতে চলেছে, ২০২০ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি,...

উধাও ডিসি শান্তনু, জারি লুক আউট নোটিশ

কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বহুদিন ধরেই তিনি উধাও। নিখোঁজ ডিসিপি...

রাহুল-সোনিয়ার ফোন, আসছেন অখিলেশ: বিরোধী জোট শক্তিশালী করার বার্তা তৃণমূল সুপ্রিমোর

“সোনিয়াজি আমাকে ফোন করেছিলেন। অখিলেশ যাদব (Akhilesh Yadav) কাল আসছে।“ মঙ্গলবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী জোট শক্তিশালী করার...

মহাকরণ নাকি নবান্ন? কোথা থেকে প্রশাসন চালাবে পদ্ম সরকার

২০১১ সালে বাম জমানা শেষ করে ক্ষমতায় এসেছিল মা-মাটি-মানুষের (Trinomul Govt.) সরকার। ক্ষমতায় আসার পর প্রথমে মহাকরণ ভবনে...