Thursday, June 25, 2026

শিক্ষক নিয়োগ মামলা: প্রায় সাড়ে তিন কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

Date:

Share post:

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও তাঁর পরিবারের নামে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বাজেয়াপ্ত (seize) সম্পত্তির (property) মোট মূল্য প্রায় ৩ কোটি ৬০ লক্ষ টাকা।

ইডি সূত্রের দাবি, চন্দ্রনাথ (Chandranath Sinha), তাঁর স্ত্রী-দুই ছেলের নামে থাকা বাড়ি, ফ্ল্যাট, জমি ও একটি বাজার মিলিয়ে মোট ১০টি সম্পত্তি (property) এই মামলায় বাজেয়াপ্ত (seize) করা হয়েছে। তদন্তকারী আধিকারিকের জানিয়েছেন, সংশ্লিষ্ট সম্পত্তিগুলির ক্রয়মূল্য হিসাব করেই বাজেয়াপ্তর পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গতবছরই চন্দ্রনাথের বোলপুরের বাড়িতে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ অভিযোগ সেখান থেকে বিপুল পরিমাণ নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়৷ ইডি-র অভিযোগ, সেই টাকার উৎস কী, তার কোনও সঠিক ব্যাখ্যা দিতে পারেননি চন্দ্রনাথ এবং তাঁর পরিবারের সদস্যরা৷

আরও পড়ুন : পানিহাটিতে অঙ্কিত তিওয়ারির অনুষ্ঠানে বাদানুবাদ, প্রাণ হারালেন সোদপুরের তরুণ

শুক্রবার বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতে নথি পেশ করে চন্দ্রনাথ এবং তার পরিবারের সদস্যদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডির (Enforcement Directorate) তরফে জানানো হয়। মাস ছ’য়েক আগে চন্দ্রনাথকে অভিযুক্ত দায়ের করে আদালতে চার্জশিট পেশ করেছিল ইডি।

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...