Wednesday, May 6, 2026

ভারত-বাংলাদেশ বর্তমান সম্পর্কের জের, KKR থেকে মুস্তাফিজুরকে বাদ দেওয়া নির্দেশ বোর্ডের 

Date:

Share post:

বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত, প্রতিবাদে সরব ভারত। কূটনৈতিক সম্পর্কের আঁচ এবার খেলার মাঠে। আইপিএল (IPL) থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) । কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) বিকল্প প্লেয়ার নিতে হবে বলে জানালেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া।

৯.২ কোটি টাকায় বাংলাদেশের অন্যতম সেরা পেসারকে দলে নেওয়ায় ‘দেশদ্রোহী’ আখ্যা পেতে হয়েছে নাইট মালিক শাহরুখ খানকে (Shahrukh Khan)। যে দেশে হিন্দুদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেই দেশের ক্রিকেটার কোনভাবেই কেকেআর (KKR )দলে থাকতে পারে না বলে প্রথম থেকেই সরব ক্রিকেট অনুরাগীরা। ধর্মের নামে হানাহানিতে বাংলাদেশের যেভাবে সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে তারপর সেদেশের ক্রিকেটারকে দলে নেবার কোন মানেই হয় না বলে রাজনীতি থেকে খেলার মাঠ সর্বোচ্চ চর্চা হতে শুরু করে। বিসিসিআইয়ের এক সূত্র প্রাথমিকভাবে জানিয়েছিল, বিষয়টা বোর্ডের হাতে নেই। কারণ সরকারি কোনও নির্দেশিকা আসেনি। কিন্তু শনিবার সকালে বিসিসিআই সচিব জানালেন, “সাম্প্রতিক পরিস্থিতিতে বিসিসিআই থেকে কেকেআরকে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। তবে বিসিসিআই বলেছে কেকেআর যদি কোনও বিকল্প প্লেয়ার চায়, তাহলে সেক্ষেত্রে বোর্ড সেটার অনুমতি দেবে।”

বোর্ডের সিদ্ধান্তের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ আইপিএলে কেকেআর থেকে না হয় বাংলাদেশের প্লেয়ারকে বাদ দেওয়া গেল। কিন্তু ফেব্রুয়ারি মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সব কটা ম্যাচ রয়েছে কলকাতায়। সেক্ষেত্রে আইসিসি টুর্নামেন্টের নিয়ম কি কি আদৌ পরিবর্তন করতে পারবে বিসিসিআই? ইডেন গার্ডেন্স মাঠে বাংলাদেশের খেলা নিয়ে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হবে নাতো? একাধিক প্রশ্ন রয়ে গেল।

 

Related articles

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...