Thursday, May 7, 2026

নির্বাচনের আগেই বিজেপি জোটের ৬৮ প্রার্থী জয়ী! মহারাষ্ট্রে তদন্তের নির্দেশ কমিশনের

Date:

Share post:

লোকসভা নির্বাচনে ভোটার তালিকা কারচুপি। বিধানসভা নির্বাচনে যথেচ্ছভাবে ভোটারদের নাম বাদ, কোথায় ভুয়ো ভোটার ঢুকিয়ে নির্বাচনে বাজিমাতের খেলা মহারাষ্ট্রে (Maharashtra) খেলেছিল বিজেপি ও তার সহযোগীরা। কমিশনের কারচুপি ধরতে ব্যর্থ ছিল বিরোধী জোট। তবে মহারাষ্ট্রের পুরসভাগুলির নির্বাচনের আগে নিজেদের স্বচ্ছ প্রমাণে মরিয়া মহারাষ্ট্রের নির্বাচন কমিশন (state election commission)। মহারাষ্ট্রের বিভিন্ন এলাকার ২৯ পুরসভা নির্বাচনে মনোনয়ন তোলার (nomination withdrawal)) শেষদিনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের জয়ী বলে ঘোষণা স্থগিত রাখল কমিশন।

বিধানসভা নির্বাচনের পরে ফের মহারাষ্ট্রের পুরসভা ও পুরনিগমগুলির নির্বাচনের অ্যাসিড টেস্ট বিরোধীদের। এই পরিস্থিতিতে মনোনয়ন পর্বেই জয়ের দাবি প্রতিষ্ঠা করার চেষ্টায় বিজেপি-শিবসেনা-এনসিপি-র মহাযুতি। ২৯ পুরসভার মনোনয়ন তোলার শেষদিন ছিল শুক্রবার। এই পর্বের পরই দেখা যায় ৬৯ আসনে বিভিন্ন প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। তার মধ্যে ৬৮ টি আসনে জয়ী মহাযুতি জোট (Mahayuti)। বিজেপি (BJP) প্রার্থীরা জয়ী ৪৪টি আসনে। শিবসেনা (Shivsena) বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে ২২টি ও এনসিপি ২টি আসনে।

আরও পড়ুন : ভর সন্ধ্যেয় দিল্লিতে চলল গুলি: পলাতক তিন অভিযুক্ত, জড়ালো গ্যাংস্টারের নাম!

এই আসনগুলিতে চাপ প্রয়োগ ও ভয় দেখানোর রাজনীতির কারণে এই সব আসনে বিরোধীরা প্রার্থীপদ প্রত্যাহার করতে বাধ্য হয়েছে, দাবি তোলে বিরোধীরা। এরপরই এই আসনগুলিতে প্রার্থীদের জয়ী বলে ঘোষণা কার স্থগিত রাখার নির্দেশ দেয় রাজ্য নির্বাচন কমিশন। সেই সঙ্গে বিস্তারিত তদন্তের নির্দেশও দেওয়া হয়। তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত প্রার্থীদের জয়ী ঘোষণা করা যাবে না বলেও নির্দেশ কমিশনের।

Related articles

নন্দীগ্রাম-ভবানীপুরে জিততেই রোষের শিকার চন্দ্রনাথ! চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

বাংলার বিধানসভা নির্বাচনে (WBLA 2026) নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) জয় মেনে নিতে না...

মেঘ-রোদের লুকোচুরিতে বৃষ্টি ভিজল শহর, দিনভর জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস!

বৃহস্পতিবারের সকাল থেকেই বৃষ্টি ভিজল শহর (Rain in Kolkata)। পূর্বাভাস সত্যি করে কলকাতাসহ শহরতলির আশপাশে হালকা থেকে মাঝারি...

গভীর ষড়যন্ত্র, সাধারণ অপরাধীর কাজ নয়: চন্দ্রনাথ খুনে গুরুতর অভিযোগ শমীকের

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গুরুতর অভিযোগ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik...

পুলিশের সামনে হগ মার্কেটে বুলডোজার! দায়ের জনস্বার্থে মামলা

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কোথাও ভাঙা হচ্ছে তৃণমূলের কার্যালয়। আবার কোথাও বেধড়ক মারধর...