Friday, May 8, 2026

দুর্ঘটনার কবলে আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী, অহেতুক আতঙ্ক না ছড়ানোর আর্জি

Date:

Share post:

দুর্ঘটনার কবলে অভিনেতা আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী রুপালি বড়ুয়া। শুক্রবার রাতে গুয়াহাটিতে আহত হয়েছেন তাঁরা। গীতানগর থানা এলাকার ‘দ্য গুয়াহাটি অ্যাড্রেস’ হোটেল থেকে নৈশভোজ সেরে বেরিয়েছিলেন তাঁরা। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত গতিতে থাকা বাইক তাঁদের ধাক্কা মারে। আহত হন আশিস, তাঁর স্ত্রী এবং বাইক চালক।

গীতানগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে। বাইক চালক গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে চিকিৎসা চলছে আশিস এবং তাঁর স্ত্রীরও। শনিবার হাসপাতাল থেকে ইনস্টাগ্রাম থেকে লাইভে এসে দুর্ঘটনার কথা জানান।

আশিস বলেন, “বিভিন্ন খবর রটছে, তাই নিজেই সত্যিটা জানাই। গতকাল রাস্তা পার হওয়ার সময় একটি বাইক আমাদের ধাক্কা মারে। আমি একদম ঠিক আছি, কথা বলতে ও হাঁটতে পারছি। সামান্য চোট লেগেছে মাত্র। তবে সাবধানতা বজায় রাখতে রুপালিকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।” অহেতুক আতঙ্ক না ছড়ানোর অনুরোধ জানিয়ে আশিস বলেন, “বিষয়টিকে নিয়ে অতিরঞ্জিত কিছু করার প্রয়োজন নেই। আমরা ভালো আছি। অ্যাপোলো হাসপাতালের জরুরি বিভাগের কর্মীরা আমরা যত্নে আছি। আপনাদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ।”

আরও পড়ুন- শিক্ষা ও অনুপ্রেরণার স্বীকৃতি, গ্লোবাল কানেক্ট অ্যাওয়ার্ডে সম্মানিত ইন্দ্রনাথ গুহ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক...