Wednesday, June 24, 2026

উত্তর থেকে দক্ষিণ, রবিবাসরীয় সকালে রাজ্যে নিম্নমুখী তাপমাত্রা

Date:

Share post:

জানুয়ারি মাস পড়তে না পড়তেই একটু ব্যাকফুটে শীত (Winter)। ডিসেম্বরের হাড় কাঁপানো ঠান্ডা উধাও। উল্টে হাওয়া অফিসের রিপোর্ট (Weather Report) বলছে শনির পর রবিতেও সামান্য বেড়েছে তাপমাত্রা। কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় এই ট্রেন্ড বজায় থাকবে। দার্জিলিংসহ উত্তরবঙ্গের চার জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সকাল থেকে ঘন কুয়াশা, দক্ষিণবঙ্গের সব জেলাতেই উষ্ণতা বৃদ্ধি। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত চড়তে পারে পারদ। তার পরের ২৪ ঘণ্টায় তাপমাত্রা একই রকম থাকবে। বুধবারের পর থেকে ফের পারদ পতন শুরু হবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। দক্ষিণবঙ্গে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া-সহ সংলগ্ন এলাকায় কুয়াশার সম্ভাবনা বাড়বে। রবিবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...