Friday, May 8, 2026

পারফরম্যান্স করেও ব্রাত্য শামি-পাণ্ডিয়া, ‘গম্ভীরের’ দল নির্বাচন নিয়ে প্রশ্ন

Date:

Share post:

শনিবারই নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা করেছেন নির্বাচকরা। ঘরোয়া লাগাতার ভালো পারফরম্যান্স করলেও জাতীয় দলে প্রত্যাবর্তন হল না মহম্মদ শামির(Md. Shami)। ব্রাত্য থাকলেন হার্দিক পাণ্ডিয়াও। ফলে গম্ভীরের দল নিয়ে উঠছে প্রশ্ন।

চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই জাতীয় দলে ব্রাত্য শামি(Md. Shami)। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে শামিই ছিলেন ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী। চোট কাটিয়ে দুকন্ত প্রত্যাবর্তন করেছেন শামি। শামির সাম্প্রতিক পারফরম্যান্স বেশ চমকপ্রদ। গত রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে ৪ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন তিনি। এরপর সৈয়দ মুস্তাক আলি ট্রফির ৭ ম্যাচে ১৬ উইকেট নেন তিনি। এছাড়াও চলতি বিজয় হাজারে ট্রফিতে ৫ ম্যাচেquestion arrise  উইকেট নিয়েছেন।

কিন্তু নির্বাচকদের যেন কিছুই দেখছেন না। প্রশ্ন উঠছে দল আদৌও নির্বাচকরা বাছেন তো নাকি গম্ভীরের পছন্দের  ক্রিকেটারদের নামের তলায় সিলমোহর দিয়ে দেন।

বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা জানিয়েছেন, একজন খেলোয়াড় আর কী করতে পারে? তাকে আর কত উইকেট নিতে হবে? এর স্পষ্ট অর্থ হলো তারা তাকে ওয়ানডে দলে চায় না। শামির মধ্যে এখনও অনেক কিছু বাকি আছে।’ দল নির্বাচন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারিও।

শুধু শামি নয় প্রশ্ন হার্দিককে নিয়েও। বিজয় হাজারেতে দুরন্ত খেলেও একদিনের দলে ব্রাত্যই থাকলেন পাণ্ডিয়া।

 

Related articles

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...

মুখ্যসচিব পদে মনোজ আগরওয়াল! স্বল্প মেয়াদে নতুন পদ নিয়ে জল্পনা

রাজ্যে নতুন সরকারের শপথ শনিবার। একদিকে যখন রাজনৈতিক পালাবদল, তখনই প্রশাসনিক ক্ষেত্রেও পালাবদলের সম্ভাবনা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই ফলতা...

পরলোকে প্রিয় পোষ্য, ‘লাকি’র জন্য বিশেষ পুজো দেবের

প্রিয় পোষ্য আর নেই। সোমবার সারমেয় 'লাকি'র চলে যাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। শুক্রবার তার জন্য বাড়িতে...

শনিবার রবীন্দ্র জয়ন্তী পালন: মমতার বাড়ির চত্বরেই অনুষ্ঠান

বাংলার ক্ষমতায় আসার পরই বিজেপির ক্ষমতা প্রয়োগের রাজনীতি শুরু। বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে রাজনীতির আসরে প্রশাসন। তাই অরাজনৈতিক...