Saturday, May 9, 2026

বাম-বিজেপি দেয়নি যে সেতু তারই শিলান্যাস: কেমন সেই মুড়িগঙ্গা সেতু

Date:

Share post:

রাজ্যের তথা পূর্ব ভারতের সবথেকে বড় ভক্তির মেলার আয়োজন। যেখানে কোনওদিনও কেন্দ্রের সরকার ফিরেও তাকায়নি, অথচ গোটাদেশের মানুষ আজও মকর সংক্রান্তিতে (Makar Sankranti) সেই মেলার পথেই হাঁটেন। যে মেলায় পৌঁছাতে দেশের বা অন্য যে কোনও জায়গার মতো শুধু পায়ে হাঁটা বা ট্রেন-বাসের ভরসা করলে চলে না। পেরোতে হয় একের পর এক নদী। অথচ যে পথে চললে সেই তীর্থস্থানে পৌঁছোনো সহজ হতো সাধারণ ভক্তদের, তার কথা ভাবেনি কখনও কেন্দ্রের কোনও সরকার। বাংলার ৩৪ বছরের বাম সরকারও (Left Front) ফিরে তাকায়নি মানুষের ভক্তির দিকে। সেই যাত্রাপথ সহজ করার জন্য উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মানুষের ভক্তির স্বার্থে সোমবারই শিলান্যাস মুড়িগঙ্গা সেতুর।

মুড়িগঙ্গা নদীর উপর সেতু কেমন হবে
সেতুর দৈর্ঘ্য – ৪.৭৫কিমি
সেতুর লেন – ফোর লেন
সেতুর প্রস্থ – ক্যারেজওয়ে ৮ মিটার (যানবাহন চলার যোগ্য)
ফুটপাথ উভয়পাশে ১.৫ মিটার
সেতুর আকার – দ্বিতীয় হুগলি সেতু বা নিবেদিতা সেতুর মতো
সেতু প্রস্তুতকারক – লার্সেন অ্যান্ড টুব্রো
সেতু তৈরির ব্যয় – প্রায় ১,৬৭০ কোটি

আরও পড়ুন : প্রস্তুতি খতিয়ে দেখতে সোমে সাগরে মুখ্যমন্ত্রী! শিলান্যাস গঙ্গাসাগর সেতুর 

সেতু তৈরি হলে কী সুবিধা
সাগরদ্বীপে বিভিন্ন কৃষিজাত ও শিল্পজাত পণ্যের যাতায়াতে সুবিধা
পুণ্যার্থী – পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে সুবিধা
পরবর্তীতে একটি নদী বন্দর তৈরির সম্ভাবনা
ঘূর্ণিঝড়প্রবণ সাগরদ্বীপে ঝড়-পরবর্তী সময়ে উদ্ধারকাজে সুবিধা।

Related articles

বাংলায় রবি প্রণাম: সোশ্যাল মিডিয়া থেকে ব্রিগেডে শ্রদ্ধা মোদির

আজ রবীন্দ্রজয়ন্তী। শনিবার পশ্চিমবঙ্গে রওনা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় বাংলায় লিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছিলেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র...

ঝালমুড়ি, মিষ্টি থেকে পলাশির গেট: শপথ মঞ্চ থেকে বাঙালিয়ানায় শান বিজেপির

প্রথমবার বাংলায় বিজেপির সরকার। বারবার দশকের পর দশক ধরে যে রাজনৈতিক দলকে বহিরাগত তকমা পেতে হয়েছে, বিপুল সংখ্যা...

আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, কোপ পড়বে গৃহস্থালির গ্যাসেও! 

বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হতেই এবার জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা! বাণিজ্যিক গ্যাসের দাম একধাক্কায় প্রায় এক হাজার...

দেশের সেনা সর্বাধিনায়ক হলেন সুব্রামানি! নাম ঘোষণা পরবর্তী নৌসেনা প্রধানেরও

৩০ মে সেনা সর্বাধিনায়ক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে অনিল চৌহানের। এরপরে কে হবেন পরবর্তী সেনা সর্বাধিনায়ক? এনিয়ে জল্পনা...