Sunday, May 10, 2026

সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করেই সরকারি ভাবে পদত্যাগ অনিকেত মাহাতের

Date:

Share post:

আগেই সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন সভাপতি পদ ছাড়বেন অনিকেত মাহাত। সোমবার কার্যত সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অমান্য করেই WBJDF-এর বিরুদ্ধে অভিযোগ এনে সরকারিভাবেই পদত্যাগ করেলেন তিনি। পাশপাশি বন্ড এর ৩০ লাখ টাকা তোলার জন্য ক্রাউড ফন্ডিং (Crowd Funding) করবেন। সোমবার সকালে, স্বাস্থ্য ভবনে এসে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তাকে তার এসআরশিপ-এর পদত্যাগ পত্র জমা দেন। আরও পড়ুন: অভিষেকের ‘দাওয়াই’-তেই কাজ! ব়্যাম্পের ৩ ‘ভূতে’র রিপোর্ট প্রকাশ কমিশনের

মূলত জুনিয়র ডাক্তারদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই যে এই সিন্ধান্ত তা প্রকাশ্যে এসেছিল অনেক আগেই। এমনকী, তাঁর একসময়ের সহযোদ্ধা আসফাকুল্লা নাইয়াও স্যোশাল মিডিয়া পোস্টে অনিকেতের সিদ্ধান্তের বিরোধিতায় সুর চড়িয়েছিলেন। টাকা নয়-ছয়ের অভিযোগ, আইন মেনে কাজ না করার অভিযোগ জানিয়ে বৃহস্পতিবার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সভাপতির পদ থেকে ইস্তফা দেন অনিকেত। শুক্রবার, সাংবাদিক বৈঠক করে জেডিএফ-এর কাজ নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। এমনকী, সিনিয়র রেসিডেন্সিয়াল পোস্ট নেবেন না বলেও জানিয়েছিলেন তিনি।

Related articles

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...