Sunday, May 17, 2026

৬.২ মাত্রার তীব্র ভূমিকম্প জাপানে! অনুভূত আফটার শকও 

Date:

Share post:

মঙ্গলের সকালে কেঁপে উঠলো জাপানের মাটি (earthquake in Japan)। রিখটার স্কেল বলছে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। সুনামি সতর্কতা (Tsunami alert) জারি করা হয়নি বটে কিন্তু আপাতত বুলেট ট্রেন (bullet train) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শিমানে এলাকার এই কম্পন ‘আপার-৫’ মাত্রায় নথিভুক্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

জানা গেছে এদিন প্রথম যে ভূমিকম্প হয় তার কেন্দ্রস্থল ছিল পূর্ব শিমানে প্রিফেকচার। এখান থেকে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের দূরত্ব মাত্র ৩২ কিলোমিটার। যদিও সেখানে কাজ বন্ধ হয়নি বলেই খবর। পশ্চিম জাপান রেলওয়ে অবশ্য জানিয়েছে, ভূমিকম্পের পর শিন-ওসাকা এবং হাকাতার মধ্যে শিনকানসেন বুলেট-ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। মূল কম্পনের পর বেশ কয়েকটি আফটার শক অনুভূত হওয়ার খবরও মিলেছে।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...