Monday, May 11, 2026

সংসারে মন দিতে চাইছেন শ্রদ্ধা! পাত্র নিয়ে গুঞ্জন

Date:

Share post:

নায়িকা ও লেখকের প্রেম নিয়ে অনেক দিন ধরেই চলছে জল্পনা। শ্রদ্ধা কাপুর(Shraddha Kapoor )এবং রাহুল মোদির (Rahul Mody)চর্চিত প্রেম এই মুহূর্তে হট টপিক। দু’জনকে আগেও বিভিন্ন সময়ে নানা জায়গায় একসাথে দেখা গিয়েছে। সে বিমান হোক বা বিয়ের অনুষ্ঠান। যদিও নিজেরা এই সম্পর্ক নিয়ে কখনওই মুখ খোলেননি। তবে এবার রব উঠেছে নতুন বছরেই তাঁদের প্রেম পরিণতি পেতে চলেছে? শ্রদ্ধা এবং রাহুল নাকি অবশেষে বিয়ের ( Marriage)পিঁড়িতে বসতে চলেছেন। শ্রদ্ধা নাকি এবার সংসারে মন দিতে চাইছেন।

প্রসঙ্গত, এর আগে বেশ কয়েকবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা(Shraddha Kapoor )। আদিত্য রায় কাপুর, ফারহান আখতারের সঙ্গে নাম জড়িয়েছিল শ্রদ্ধার। তবে কোনও প্রেমই টেকেনি। ওই যে কথায় আছে যার ভাগ্য যেখানে জড়িয়ে! ফারহানের সঙ্গে মেয়ের সম্পর্ক মেনে নেননি শ্রদ্ধার বাবা শক্তি কাপুর। তাই সেই সম্পর্কও বেশিদূর এগোয়নি। কিন্তু কাপুর পরিবার সূত্রে খবর, রাহুলকে নাকি শ্রদ্ধার পরিবারের সকলেরই খুব পছন্দ। শ্রদ্ধাকে বিয়ের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি সাফ জানিয়ে দেন ‘বিয়ে তো করবই’।

শ্রদ্ধার ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওর কমেন্ট সেকশন নিয়ে এই মুহূর্তে রীতিমত ব্যস্ত ফ্যান ফলোয়াররা। বছরের পর বছর ধরে, অভিনেত্রী প্রায়শই ডেটিং এবং বিয়ের জল্পনার কেন্দ্রবিন্দুতে চলে আসতেন । তবে এবার, একজন ভক্তের প্রশ্নের উত্তরে তাঁর দ্রুত এবং স্পষ্ট উত্তর সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে।

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...