Sunday, May 10, 2026

দুই দিনাজপুর মিলে ১৫: ইটাহারের রোড শো-এ জনসমুদ্রে ভেসে টার্গেট বেঁধে দিলেন অভিষেক

Date:

Share post:

লক্ষ্য বিধানসভা নির্বাচন। বাংলার উত্তর থেকে দক্ষিণ চষে ফেলছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’ এই কর্মসূচিকে সামনে রেখে এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছেন। বেঁধে দিচ্ছেন আসনের টার্গেট। বুধবার, ইটাহারের রোড শো-এ থেকে দুই দিনাজপুরের টার্গেট বেঁধে দিয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রোড শো-এ রেকর্ড সমাবেশ দেখে অভিষেকের বলেন, ”এটা তো শুধুই ট্রেলার, আগামী দিনে ওদের সিনেমা দেখাতে হবে।”

এদিন, প্রচারের জন্য নির্দিষ্ট গাড়ি নয়, নিজের গাড়ির ছাদে উঠে জনসংযোগ সারেন অভিষেক। সেখান থেকে রাস্তায় দাঁড়ানো কর্মী-সমর্থকদের গোলাপের পাপড়ি ছুড়ে দেন। রাস্তার দু’ধারে দাঁড়ানো মানুষের উদ্দেশে হাত নাড়েন। আর সেই রোড শো থেকেই ২৬-এ চতুর্থবার তৃণমূলের সরকার গড়ার ডাক দেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

রোড শো শেষে বক্তব্য থেকে এদিন ফের নির্বাচন কমিশন ও বিজেপিকে একতিরে নিশানা করেন অভিষেক। ভিনরাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা নিয়ে সুর চড়ান তিনি। বলেন, ”বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হয়েছে। বাংলা থেকে অসুরদের তাড়াতে একজোট হয়ে লড়াই করতে হবে।” 

এদিন অভিষেককে দেখতে ইটাহারের রাস্তায় জনসমুদ্র দেখে যায়। তা দেখে অভিষেক বলেন, ”এটা তো শুধুই ট্রেলার, আগামিদিনে ওদের সিনেমা দেখাতে হবে।” আগামী নির্বাচনে ইটাহার থেকেই সবথেকে বেশি লিড পাওয়া যাবে বলে আশাবাদী তৃণমূলের সেনাপতি। ইটাহারে দাঁড়িয়ে আসন জয়ের টার্গেটও ফিক্সড করে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, ”উত্তর দিনাজপুরে ৯টা এবং দক্ষিণ দিনাজপুরের ৬টা আসন। অর্থাৎ দুই দিনাজপুর মিলে ১৫-০ করতে হবে।”

Related articles

সুদীপ দলের কাউন্সিলরকে ‘কুত্তা’ বলতেই বিদ্রোহ হোয়াটসঅ্য়াপ গ্রুপে

বাংলার ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পরে বিভিন্ন স্তরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একজোট...

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...