Sunday, May 10, 2026

কেন্দ্রের FCI নির্দেশিকায় পাটশিল্পে ধাক্কা! বস্ত্রমন্ত্রীকে চিঠি দিয়ে তীব্র প্রতিবাদ ঋতব্রতর

Date:

Share post:

চটের বদলে শস্য মজুত প্লাস্টিকের ব্যাগে! পাটশিল্প ও শিল্পীদের চূড়ান্ত ক্ষতির মুখে ফেলতে কেন্দ্রের তুঘলকি ফরমান। কেন্দ্রের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এফসিআই)-এর নির্দেশিকা, বিভিন্ন রাজ্যে খাদ্যশস্য মজুত করা হবে প্লাস্টিকের ব্যাগে। তার জন্য ৯.২২ লক্ষ বেল (এক বেল=৫০০ ব্যাগ) প্লাস্টিক ব্যাগ বরাদ্দ-বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে। দূষণ নিয়ন্ত্রণে যেখানে গোটা বিশ্ব জুড়ে প্লাস্টিক-বর্জনের আওয়াজ উঠেছে, সেখানে কেন্দ্রের এই চক্রান্তকারী নির্দেশে পাটশিল্পও কার্যত ধ্বংসের মুখে।

পাটশিল্পের এই দুর্দশা নিয়ে কেন্দ্রের বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংকে চিঠি লিখে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এফসিআই-এর নির্দেশিকায় পাটশিল্প ও পাটশিল্পীরা কতটা ক্ষতিগ্রস্ত হবেন, চিঠির মাধ্যমে তুলে ধরেছেন ঋতব্রত। এর আগেও পাটশিল্পের ভবিষ্যৎ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি লিখে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি। সাংসদের দাবি, কাঁচাপাট সংক্রান্ত স্থিতিশীল পরিস্থিতির কথা ঘোষণা করুক কেন্দ্র।

আরও পড়ুন – আনন্দপুরে নোনাডাঙা বস্তিতে বিধ্বংসী আগুন! এলাকায় আতঙ্ক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...