Wednesday, March 11, 2026

মোদির ‘নয়া জুমলা’! বিহারে ভোট-জয় শেষ, বন্ধ মহিলাদের ১০ হাজার টাকার প্রকল্প 

Date:

Share post:

বিহারে ভোট শেষ প্রকল্পের টাকা দেওয়াও বন্ধ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র! বিহারে (Bihar Election) বিধানসভা নির্বাচন ঘোষণার ১০ দিন আগে এই চমক নিয়ে নিজেদের ভাণ্ডারে ভোট টেনেছিল এনডিএ। এমনকি ভোট ঘোষণার পরও টাকা দেওয়া বন্ধ হয়নি। ভোটের সময় টাকা দেওয়া নিয়ে বিরোধীরা সুর চড়ালেও এতে আমল দেয়নি নির্বাচন কমিশন। কিন্তু ভোট মিটে যেতেই মুখ ফিরিয়েছে বিজেপি-জেডিইউ সরকার। এ বিষয়ে গর্জে উঠেছে তৃণমূল।

বিহারে ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’য় নাম অন্তর্ভুক্তির কাজ ভোট মিটে যেতেই বন্ধ করে দেওয়া হয়েছে। পোর্টালে নতুন করে আর কিছুই করা যাচ্ছে না। মহিলাদের ১০ হাজার টাকা করে দেওয়ার প্রকল্পকেও মোদির ‘নয়া জুমলা’।

এ প্রসঙ্গে বিজেপি একহাত নিয়ে তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “বিজেপি মহিলাদের অপমান করেছে। নির্বাচনের সময় এটা যে বিজেপির জুমলা ছিল, তা পরিষ্কার। আমরা যে সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করি, তা সবার জন্য। সেই কারণে আমাদের দায়বদ্ধতা থাকে। কিন্তু বিজেপি-জেডিইউ জোট শুধুমাত্র ভোটের জন্যই যে এই প্রকল্প চালু করেছিল, তা আজ গোটা দেশের সামনে স্পষ্ট হয়ে গেল। ”

শেষ পাওয়া রিপোর্টে দেখা দিয়েছে ১ কোটি ৫৬ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে অনুদান দিয়েছে বিহার সরকার। ইতিমধ্যে আরও ১৯ লক্ষ আবেদন জমা পড়েছে। দেখা যাচ্ছে গত ৩১ ডিসেম্বর আবেদন জমা দেওয়ার পরই পোর্টালটি বন্ধ করে দেওয়া হয়। আরো পড়ুন: ইটাহারের পর রণসংকল্প যাত্রায় আজ মালদহে জনসভা অভিষেকের

spot_img

Related articles

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...