Wednesday, March 11, 2026

বাংলায় শীতের দাপট দীর্ঘস্থায়ী, আগামী সপ্তাহেও চলবে পারদপতন! 

Date:

Share post:

পৌষের শীতের (Winter)আমেজ ভরপুর উপভোগ করছে বাংলা। হাড় কাঁপানো ঠান্ডায় জেলায় জেলায় পারদপতন চলছে। এখনই আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না বলেই মনে করছে আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। বরং আগামী সপ্তাহেও শীতের দাপট বজায় থাকবে।

চলতি মরশুমে কলকাতা-সহ (Kolkata Weather) দক্ষিণবঙ্গের যেভাবে পারদ নিম্নমুখী হয়েছে তাতে বাংলায় শীত পড়ে না বলে বাঙালি যে আক্ষেপ করত তা নিমেষে ঘুচে গেছে। বৃহস্পতিবার সকাল থেকে উত্তুরে হাওয়া বইছে। আজ মহানগরীর তাপমাত্রা সামান্য বেড়ে ১১ ডিগ্রির ঘরে। বেলা বাড়তেই রোদের দাপট চওড়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পারদ স্বাভাবিকের নীচে থাকবে। পাশাপাশি, ভোরের দিকে ঘন কুয়াশা থাকবে বেশির ভাগ জেলায়। উইকেন্ডে ফের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

spot_img

Related articles

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...