আজব দাবি! বিজেপি রাজ্যে সরকারি গুদামের ২৬ হাজার কুইন্টাল ধান খেয়েছে ইঁদুর, উইপোকা

ছত্তিশগড়ে সরকারি গুদাম থেকে ২৬ হাজার কুইন্টাল ধান উধাও ঘিরে চাঞ্চল্য। ছত্তিশগড়ে কবর্ধা জেলার এই বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে এই বিপুল পরিমাণ ধান কীভাবে চুরি হল। যদিও সরকারের তরফে কোন সদুত্তর পাওয়া যায়নি। এর মাঝেই আজব দাবি করে বসলেন সরকারি আধিকারিকেরা। তারা জানান সরকারি গুদামগুলির অবস্থা খুব একটা ভাল নয় তাই সেখানে পোকামাকড়, ইঁদুর আর উইপোকার প্রচণ্ড উৎপাত। ধান নাকি ইঁদুর আর উইপোকা খেয়ে নিয়েছে। এখানেই শেষ না, তাঁরা এটাও দাবি করেছেন, শুধু কবর্ধা ধান সংগ্রহকেন্দ্রই নয়, চারপাশে জেলাগুলির সরকারি গুদামগুলিরও অবস্থা বেশ শোচনীয়।
Sponsored

সূত্রের খবর, ছত্তিশগড়ের কবর্ধা জেলার চারভাটা এবং বঘরা ধান সংগ্রহকেন্দ্র থেকে ধান চুরি যাওয়ার অভিযোগ উঠেছে। ২০২৪-২৫ অর্থবর্ষে সহায়ক মূল্যে ৭ লক্ষ ৯৯ হাজার কুইন্টাল ধান কেনা হয় কিন্তু তার মধ্যে ২৬ হাজার কুইন্টাল ধান উধাও হয়ে গিয়েছে। চারভাটা কেন্দ্র থেকেই ২২ হাজার কুইন্টাল ধান উধাও যার বর্তমান বাজারদর আনুমানিক সাত কোটি টাকা। সরকারি গুদাম থেকে কীভাবে চুরি যায় ধান এই নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। সর্ষের মধ্যেই কি তবে ভূত? আধিকারিকেরা এই বিষয়ে কিছুই জানেন না সেটা কিভাবে সম্ভব? আরও পড়ুন: বিজেপি-রাজ্যে বিপন্ন বাঙালি, বাংলাদেশি তকমা লাগিয়ে ১৪ জন সদস্যকে পুশব্যাক বাংলাদেশে
Sponsored

উল্লেখ্য, জেলার এক আধিকারিক আবার দাবি করেছেন, ধান নষ্ট হওয়ার জন্য আবহাওয়াই দায়ী। রাজ্যের ৬৫টি ধান সংগ্রহকেন্দ্রের মধ্যে কবর্ধা জেলার সংগ্রহকেন্দ্রগুলির অবস্থা নাকি সবথেকে খারাপ। কিন্তু এখানেই স্পষ্ট হয়ে যাচ্ছে প্রশাসন যদি সতর্ক হত, তাহলে এত বড় ক্ষতি হত না। তবে কি প্রশাসনের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয় সম্পর্কে অবগত? ইতিমধ্যেই ইঁদুর ধরার খাঁচা নিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে দিয়েছে রাজ্যের বিরোধীরা এবং এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
10h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
11h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
12h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
14h ago
