Wednesday, March 11, 2026

ফের নৃশংস যোগীরাজ্য! উদ্ধার মহিলার আধপোড়া-অর্ধ নগ্ন দেহ

Date:

Share post:

ফের যোগীরাজ্য! এবার উত্তর প্রদেশের (Uttar Pradesh) হাপুড় থেকে উদ্ধার হল আধপোড়া অবস্থায় এক মহিলার অর্ধনগ্ন দেহ। ঘটনাটি ঘটেছে হাপুড়ের বাহাদুরগড় থানার লাহাদ্রা গ্রামে একটি ইটভাটার কাছে। সেখানে এক আখখেতের মধ্য থেকে উদ্ধার হয়েছে দেহ। প্রাথমিক তদন্ত অনুযায়ী পুলিশের অনুমান ধর্ষণ ও খুন করে দেহ লোপাট করতেই আগুন লাগানো হয়। মহিলার বয়স অনুমানিক ৩০। পরিচয় এখনও জানা যায়নি বলেই খবর।

বৃহস্পতিবার সকালে দেহটি দেখতে পান। তাঁরাই পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে পরিচয় জানার চেষ্টা করে। কিন্তু আধিকারিকদের তরফে জানানো হয়েছে, মহিলার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। মহিলার মুখ এমনভাবে পোড়ানো হয়েছে যে দেহ শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে পুলিশের অনুমান, অন্য কোথাও ধর্ষণ-খুন করে পরে এখানে দেহ ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা। আরও পড়ুন: আজব দাবি! বিজেপি রাজ্যে সরকারি গুদামের ২৬ হাজার কুইন্টাল ধান খেয়েছে ইঁদুর, উইপোকা

spot_img

Related articles

ঐতিহাসিক! দেশে প্রথম ‘স্বেচ্ছামৃত্যু’র অনুমতি সুপ্রিম কোর্টের

মৃত্যুর নাম যখন ইউথেনেশিয়া (Euthanasia) তখন চোখের সামনে ভেসে ওঠে বছরের পর বছর অসম্ভব যন্ত্রণায় কাটানো কিছু অব্যক্ত...

বিমান নেই, ছদ্মবেশে ট্রেনেই বাড়ি ফিরলেন বিশ্বকাপজয়ী শিবম! 

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 Cricket World Cup)যখন যেভাবে দরকার তখন সেভাবে পারফর্ম করেছেন শিবম দুবে (Shivam Dube)। অথচ সিরিজের...

মেঘ কাটলেই বাড়বে গরম, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! হলুদ সতর্কতা উত্তরবঙ্গে 

সপ্তাহের তৃতীয় ব্যস্ততম দিনেও রাজ্যের দুর্যোগের পূর্বাভাস। বুধের সকালে মেঘলা আকাশ, রোদের দাপট কম থাকায় তীব্র গরম অনুভূত...

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...