Wednesday, May 13, 2026

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

Date:

Share post:

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে অডিও বার্তা দিয়েছিলেন। কিন্তু এসআইআর (SIR) আবহে যেখানে প্রায় এক লক্ষ মতুয়া সম্প্রদায়ের (Matua) মানুষের নাম খসড়া ভোটার তালিকা (draft voter list) থেকে বাদ পড়ার সময়ে তাঁদের নিয়ে কোনও বার্তাই দিতে পারেননি মোদি (Narendra Modi)। অনেকটাই তার প্রতিফলন শুক্রবার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায়। ভিড়ের ছবিটা স্পষ্ট করে দেয়, নদিয়ার মতুয়া সম্প্রদায়ের মানুষ কাদের দুহাত ভরে আশীর্বাদ করছে।

সেই ভিড়ের কয়েকটি দৃশ্য ছিল এরকম
সকাল ৯টা: দূর দূরান্ত থেকে তৃণমূল কর্মীর সমর্থকরা সভায় পৌঁছান। উৎসাহী মানুষের সংখ্যাও ছিল প্রচুর, তাঁরা একবার তৃণমূল কংগ্রেসের লড়াকু যুব নেতাকে চোখের দেখাটুকু দেখতে এসেছিলেন। সে কৃষ্ণনগর থেকে সুমিত ঘোষ হোক কিংবা হরিণঘাটার সমর বিশ্বাস।

সকাল ১১টা: যে মতুয়াদের ভোটে এতদিন বলিয়ান ছিল বিজেপি সেই মতুয়া সম্প্রদায়ের (Matua) উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, ধামসা মাদল আর মুখে হরিবোল নাম নিয়ে নিয়ে প্রথম থেকেই  মাতিয়ে গেছেন হাঁসখালি ও অন্যান্য জায়গা থেকে আসা মতুয়ারা।

বেলা ১টা: তাহেরপুরের (Taherpur) নেতাজী পার্কের মাঠ কানায় কানায় ভর্তি। আশেপাশের রাস্তাগুলিতেও উপচে পড়ল ভিড়।

বেলা ২টো: অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এলেন সভামঞ্চ, তখন নেতাজি পার্কের মাঠ নয় তাহেরপুর শহরেই তৃণমূল কর্মীদের থেকেও উৎসাহী মানুষের জনসমুদ্র। মঞ্চ থেকে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস গাঙ্গুলির হুংকার, আমরা তাহেরপুরের জনসভায় রেকর্ড ভিড়ের কীর্তি স্থাপন করলাম।

আরও পড়ুন : বারুইপুরের পরে তাহেরপুর: ফের ব়্যাম্পে ‘ভূত’ হাঁটিয়ে নির্বাচন কমিশনকে মোক্ষম খোঁচা অভিষেকের

আসলে এই ভিড়ের ছবিটা আরও বেশি করে প্রকট হল আগের বিজেপির সভার পার্থক্যকে প্রতিষ্ঠা করেই। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির জনসভা ভর্তি করতে শুধু নদিয়া জেলা নয় আশেপাশের চার থেকে ছটি জেলা থেকে বাসে করে, ট্রেনে করে লোক এনেছিল বিজেপির জেলার নেতারা। সেখানে শুধুমাত্র রানাঘাট সাংগঠনিক জেলার মানুষের ভিড়েই অভিষেকের সভায় উপচে পড়ল মাঠ।

Related articles

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...

ছাব্বিশের নির্বাচনে জয়ীদের আজ বিধানসভায় শপথগ্রহণ

বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। গত পঁচিশে...

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...