Wednesday, May 13, 2026

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

Date:

Share post:

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়। সেইমতো শনিবার সকাল থেকেই বিশেষ পুজোপাঠ শুরু হয়েছে বেলুড় রামকৃষ্ণ মঠ মিশনে (Ramakrishna Math Ramakrishna Mission)। স্বামীজীর ১৬৪ তম জন্মতিথিতে সকালে মঙ্গলারতির পর বেদপাঠ ও স্তব গান হয়। ভিড় জমিয়েছেন বহু ভক্তরা। বেলুড় মঠ (Belur math) চত্বরে প্রভাত ফেরী করেন রামকৃষ্ণ মিশনের শিক্ষার্থীরা। বর্ণাঢ্য শোভাযাত্রায় স্বামীজীর ছবি সহযোগে ঠাকুরের গান গাইতে গাইতে মন্দির প্রদক্ষিণ করেন সকলে। রামকৃষ্ণ মঠ ও মিশনের সব কেন্দ্রেই আজ বিবেকানন্দের জন্মতিথি উৎসব পালিত হচ্ছে।

দিনভর বেলুড় মঠে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে সাধু ও ভক্তবৃন্দ উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করার পর, শুরু হয় ধ্রুপদ ও খেয়াল। এদিন কঠোপনিষদ কাঠের পাশাপাশি স্বামীজীর জীবন নিয়ে লেখা একটি গীতি আলেখ্য অনুষ্ঠিত হবে। দুপুরে রয়েছে ধর্মসভা।

বেলা এগারোটা থেকে সারদা সদাব্রত ভবনে বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। কলকাতার সিমলা স্ট্রিটে বিবেকানন্দের জন্মভিটেতেও চলছে বিশেষ পুজো।

 

Related articles

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...