Thursday, May 14, 2026

দলের নির্দেশে কোচবিহার পুরসভার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন রবীন্দ্রনাথ ঘোষ

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের নির্দেশে কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন রবীন্দ্রনাথ ঘোষ। তিনি জানান, “অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আপাতত দলের সাংগঠনিক বিষয়ের দিকে বাড়তি গুরুত্ব দিতে। সেই নির্দেশ মেনেই এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

কোচবিহারের নয়টি বিধানসভায় সব আসনেই যাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে সেজন্যই আপাতত রবীন্দ্রনাথ ঘোষ দলীয় সাংগঠনিক কাজে নিজেকে ব্যস্ত রাখবেন বলে জানিয়েছেন। প্রায় মাস দুয়েক আগে রাজ্যের তরফ থেকে রবীন্দ্রনাথ ঘোষকে পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছিল। তখন অবশ্য রবীন্দ্রনাথ ঘোষ তাঁর পদ থেকে পদত্যাগ করতে রাজি হননি। তবে এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে জট কাটল।

শনিবার রবীন্দ্রনাথ ঘোষ লিখিতভাবে জেলা প্রশাসনের কাছে তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তবে পরবর্তী কোচবিহার পুরসভার চেয়ারম্যান কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। শনিবার উন্নয়নের সংলাপ কর্মসূচী হয়েছে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে। সেই কর্মসূচীতে ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। কর্মসূচী শেষে তিনি সাংবাদিক দের এই সিদ্ধান্তের কথা জানান।

আরও পড়ুন – চিন-রাশিয়াকে প্রতিবেশী হিসেবে চান না! গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি ট্রাম্পের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...