Saturday, March 14, 2026

SIR: পশ্চিমবঙ্গে খুব অদ্ভুত পদ্ধতি অনুসরণ করা হচ্ছে! কমিশন-সহ সবপক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের

Date:

Share post:

পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জের শুনানিতে সব পক্ষের জবাব তলব করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেনের এসআইআর আবেদনের শুনানি ছিল প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে। তৃণমূলের করা এই  মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।

আবেদনকারীদের পক্ষে সিনিয়র আইনজীবী কপিল সিব্বল বলেন, “পশ্চিমবঙ্গে খুব অদ্ভুত পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। হোয়াটসঅ্যাপে নাম পাঠানো হচ্ছে। সেই ভিত্তিতে নোটিশ (Notice) জারি হচ্ছে। লজিকাল ডিসক্রিপেন্সির কথা বলে ১ কোটি ৩২ লাখ নাম বাদ দেওয়ার কথা বলা হচ্ছে।“

আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নোটিশে অদ্ভুত প্রশ্ন করা হচ্ছে। যেমন, কেন আপনার ৬ সন্তান? প্রধান বিচারপতি পাল্টাা বলেন, “হতে পারে। সেক্ষেত্রে তাঁদের জন্য আদালতের দরজা খোলা রয়েছেই।“
আরও খবরSIR- র নামে খেলোয়াড়দের হেনস্থা, প্রতিবাদে পথে নামলেন ক্রীড়াবিদরা

এরপরই প্রধান বিচারপতি সূর্যকান্ত এক সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন-সহ সব পক্ষকে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ। নির্বাচন কমিশনের তরফে নোটিশের জবাব দেওয়ার জন্য দু সপ্তাহ সময় চাওয়া হয়। কিন্তু সেটি দেয়নি প্রধান বিচারপতির বেঞ্চ। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...