Monday, March 16, 2026

পুলিশি সহায়তায় নতুন নম্বর, রাজ্যে আসছে ১১২ হেল্পলাইন

Date:

Share post:

১০০-র পাশাপাশি এবার ১১২-তে ডায়াল করেও মিলবে পুলিশের সাহায্য। রাজ্যে খুব শীঘ্রই এই নয়া হেল্পলাইন নম্বর চালু হতে চলছে, এমনটাই খবর নবান্ন সূত্রে।

১১২ নম্বরে নম্বরে ফোন গেলে কী কী সাহায্য মিলবে
*দ্রুত অকুস্থলে পৌঁছে যাবে পুলিশ
*প্রয়োজনমতো মিলবে দমকল
*স্বাস্থ্যদফতরের পরিষেবা
*সমস্ত জরুরি পরিষেবার সাহায্য মিলবে।

এর ফলে যে কোনও ধরনের দুর্ঘটনা বা বিপর্যয় মোকাবিলা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ও কম সময়ের মধ্যে সম্ভব হবে। প্রশাসনের আশা, এভাবে অনেক প্রাণ বাঁচানো যাবে।

নবান্ন সূত্রে খবর, ‘নির্ভয়া তহবিল’-এর টাকায় প্রকল্পটি শুরু করার জন্য উদ্যেগ নেওয়া হয়েছে। এর জন্য একটি কন্ট্রোল রুম গঠন করা দরকার। যেখানে ১১২-র কলগুলি আসবে। এখান থেকেই সংশ্লিষ্ট বিভাগের কাছে পৌঁছবে সাহায্যের আবেদন। সম্পূর্ণ প্রক্রিয়াটি হবে জিপিএস ভিত্তিক। এই নম্বরে যিনি কল করলেন, তাঁর মোবাইলটি কার নামে নেওয়া, বাড়ির ঠিকানা-সহ সমস্ত তথ্য এমার্জেন্সি রেসপন্স সিস্টেমে উঠে আসবে। জিপিএস ভিত্তিক এই কাজের জন্য ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়েছে।

এমন নম্বর চালু করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। চালু হয় ‘ডায়াল ১১২’। সমস্ত রাজ্যকে এই নম্বর চালু করার নির্দেশ পাঠায় দিল্লি। অন্য রাজ্যে চালু হলেও এতদিন বাংলায় কেন্দ্র টাকা বরাদ্দ করেনি বলে এই প্রক্রিয়া চালু করা যায়নি।

আরও পড়ুন- কসবা আইন কলেজ কাণ্ডে চার্জ গঠন, বিচার শুরু ২৭ জানুয়ারি

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...

‘সকলকে ক্ষমা করে বিদায় নাও’, হরিশকে শেষ আদর পরিবারের

চোখের সামনে ছেলেকে ১৩ বছর ধরে যন্ত্রণার সঙ্গে লড়তে দেখেছেন। সবরকম চেষ্টা করেও কোমার ' লাইফ সাপোর্ট' থেকে...

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...