Sunday, May 17, 2026

রণক্ষেত্র চাকুলিয়া! SIR-এর নামে হয়রানির অভিযোগে ভাঙচুর BDO অফিসে 

Date:

Share post:

SIR শুনানির জেরে রণক্ষেত্র উত্তর দিনাজপুরের চাকুলিয়া ব্লক! বৃহস্পতিবার চাকুলিয়ার কাহাটা এলাকায় শুনানি নোটিশের নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে এই অভিযোগে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করে। বিডিও অফিসেও হামলা চালানো হয় বলে অভিযোগ। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় শুনানির পর ‘legal discrepancy’-র কারণ দেখিয়ে ফের বহু ভোটারকে নতুন করে শুনানি নোটিশ পাঠানো হয়েছে। এই পুনরায় নোটিশ জারিকে কেন্দ্র করে আতঙ্ক ও হয়রানির আশঙ্কায় ভুগছেন সাধারণ ভোটাররা। নির্বাচন কমিশনের এই নির্দেশিকার বিরোধিতা করেই এদিন তাঁরা রাস্তায় নেমে আগুন জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন এবং অবিলম্বে এই শুনানি নোটিশ প্রত্যাহারের দাবি জানান। বিক্ষোভ ধীরে ধীরে আরও তীব্র আকার নেয়। রাস্তা অবরোধের পাশাপাশি বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে চাকুলিয়া ব্লক অফিস চত্বরে। সেখানে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শনের একপর্যায়ে বিক্ষোভকারীরা ব্লক অফিসে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। আরও পড়ুন: IPAC মামলা: তল্লাশি শুরুর সাড়ে পাঁচ ঘণ্টা পর ইডির মেইল কেন, প্রশ্ন সিংভির

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাকুলিয়া থানার পুলিশ। তবে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও গণ্ডগোল শুরু হয়। এই সংঘর্ষে চাকুলিয়া থানার আইসি আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁর মাথায় আঘাত লেগেছে বলে পুলিশ সূত্রে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...