Monday, May 18, 2026

নন্দীগ্রামে ‘দাগি’র মামলায় বাতিল ২০১৬-র প্যানেল ! বিস্ফোরক অভিযোগ 

Date:

Share post:

২০১৬-র শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে আদালত। যার জেরে চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন রাজ্যের কয়েক হাজার শিক্ষক ও তাঁদের পরিবার। তৃণমূল কংগ্রেস (TMC) বারবারই দাবি করে এসেছে গোটা ঘটনার নেপথ্যে রয়েছে রাম-বামের চক্রান্ত। বৃহস্পতিবার সেই চক্রান্তের পর্দাফাঁস করল তৃণমূল কংগ্রেস।

দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) এদিন, পাল্টা অভিযোগ করেন, এক অভিযুক্তের অভিযোগের ভিত্তিতে মামলা করেই পুরো প্যানেল বাতিল করা হয়েছিল। গোটা ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করেন কুণাল। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, যে লক্ষ্মী টুঙ্গোর মামলার ওপর ভিত্তি করে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করা হয়েছিল এখন দেখা যাচ্ছে তিনি নিজেই একজন ‘দাগি’ প্রার্থী। সিবিআই আদালতে ‘দাগি’দের যে তালিকা জমা দিয়েছিল, সেখানে এই লক্ষ্মী টুঙ্গোর নাম রয়েছে। অর্থাৎ যে নিজেই একজন দাগি! তাঁর মামলার ওপর ভিত্তি করে বিকাশ ভট্টাচার্য-সহ অন্য আইনজীবীরা এত নীতির কথা বলে এতজনের চাকরি বাতিল করে তাঁদের চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিলেন। এই ‘দাগি’ লক্ষ্মী টুঙ্গোর জমা দেওয়া পিটিশন থেকে দেখা যাচ্ছে তাঁর বাড়ির ঠিকানা নন্দীগ্রামে। তাহলে কি ধরে নিতে হবে বিজেপি নন্দীগ্রাম থেকে ‘দাগি’দের ধরে এনে এখানে বামেদের হাতে তুলে দিচ্ছে? এখানে সিপিএম ও বিজেপি কি হাত মিলিয়েছিল, এরা দাগিদের এনে দেবে, আর একদল তাকে হাতিয়ার করে এই মামলা করে এতবড় ক্ষতি করবে, এর পুরোটাই কি সেটিং? এটা নিয়ে সবিস্তার তদন্তের দাবি জানান কুণাল। সেই সঙ্গে আাদালতকেও পুরো বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন – খসড়া তালিকা প্রকাশ না করলে গণ-আন্দোলন বাংলা থেকে দিল্লি: নন্দীগ্রামে হুঙ্কার অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...