Tuesday, March 17, 2026

সুখবর! বেতন বৃদ্ধি হচ্ছে এসএসকে-এমএসকে শিক্ষকদের, বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের

Date:

Share post:

নতুন বছরে সুখবর এসএসকে ও এমএসকে শিক্ষকদের জন্য। পয়লা ফেব্রুয়ারি থেকে তাঁদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে। এই নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা দফতর। এখন একজন এসএসকে শিক্ষকের বেতন ১১,৫৯৩ টাকা সেই টাকা বেড়ে হবে ১১,৯৪১ টাকা। এসএসকে স্তরে প্রধান শিক্ষকের বেতন ১৬,২৩১ টাকা। ওই টাকা বেড়ে হবে ১৬,৭১৮ টাকা।

অপরদিকে, এমএসকে স্তরে একজন সহকারী শিক্ষক পান ১৪,৬৩২ টাকা। সেই টাকা বেড়ে হবে ১৫,০৭১ টাকা। এ-ছাড়াও এমএসকের একজন সম্প্রসারক বা সম্প্রসারিকা এখন বেতন পান ১৫,০৭১ টাকা। তা বৃদ্ধি পেয়ে হবে ১৫,৫২৩ টাকা। এখন সর্ব মোট ৪০ হাজার শিক্ষক-শিক্ষিকা রয়েছেন এমএসকে এবং এসএসকে-তে। রাজ্যে শিশু শিক্ষা কেন্দ্রের সংখ্যা ১৬ হাজার। মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সংখ্যা প্রায় দেড় হাজার। মাদ্রাসাতেও রয়েছে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে। সেগুলির সংখ্যা ৪০০।

আরও পড়ুন – নন্দীগ্রামে ‘দাগি’র মামলায় বাতিল ২০১৬-র প্যানেল ! বিস্ফোরক অভিযোগ 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...