Tuesday, May 19, 2026

মুকুলের বিধায়কপদ খারিজের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

মুকুল রায়ের (Mukul Ray) বিধায়কপদ খারিজের হাই কোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু (Shubhranshu Ray)। সেই আবেদনের ভিত্তিতে শুক্রবার সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এই স্থগিতাদেশ দিয়েছে। একই সঙ্গে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অম্বিকা রায় ও মুকুল রায়কে নোটিশ (Notice) জারি করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২০২১-তে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির (BJP) প্রার্থী হিসেবে নির্বাচিত হন মুকুল রায়। পরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। কিন্তু বিধায়কপদ থেকে ইস্তফা দেননি। ফলে তৃণমূলে (TMC) যোগ দিলেও খাতায়কলমে বিজেপি বিধায়ক থেকে গিয়েছিলেন মুকুল। তাঁকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যানও করা হয়। এ বিষয়ে বিধানসভার স্পিকারের কাছে অভিযোগ জানায় বিজেপি। কিন্তু স্পিকার জানান, মুকুল বিজেপিতেই আছেন। সুতরাং তাঁর পদ খারিজ করা যাবে না। এর পরেই মুকুলের (Mukul Ray) বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু নিয়ম অনুযায়ী নির্বাচিত প্রতিনিধির পদ আদালত খারিজ করতে পারে কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে। এই ক্ষমতা রয়েছে বিধানসভার স্পিকারের। স্পিকার জানিয়েছিলেন, বিধায়কের দলত্যাগ নিয়ে তিনি সম্পূর্ণ নিশ্চিত নন। তাই পদ খারিজ করতে পারছেন না। দীর্ঘ দিন মামলাটি ঝুলে থাকায় ১৩ নভেম্বর মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট।
আরও খবরবাড়ল এসআইআরে অভিযোগ জমা নিষ্পত্তির সময়সীমা 

মুকুলের বিধায়কপদ হাই কোর্ট খারিজ করে দিলে, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন মুকুলপুত্র শুভ্রাংশু। দীর্ঘ দিন সক্রিয় রাজনীতি থেকে অনেক দূরে অসুস্থ মুকুল রায়। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। সব দিক বিবেচনা করে আপাতত হাই কোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Related articles

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...

গণতান্ত্রের জন্যে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রয়োজন: ‘ঘরে ফেরা’র বিষয়ে সাফ বললেন হাসিনা

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যাবর্তন প্রয়োজন। তবে, সেটা কোনও নির্দিষ্ট দিনের উপর নির্ভরশীল নয়। দাবি করেছেন...

‘হুইসল’ বাজিয়ে চেন্নাইকে খোঁচা ঈশানের

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) । সোমবার নিজের দলকে জিতিয়ে মাঠেই...