Tuesday, May 19, 2026

কোন কোন OBC শংসাপত্র গ্রহণযোগ্য? বিজ্ঞপ্তি জারি

Date:

Share post:

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় OBC শংসাপত্রের বৈধতা সংক্রান্ত জটিলতার অবসান হয়েছে। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) রায় মেনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এসআইআর  প্রক্রিয়ায় কোন কোন ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য হবে, তা নিয়ে একটি বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে ইস্যু হওয়া OBC শংসাপত্রগুলি কলকাতা হাই কোর্টের রায় অনুযায়ী বৈধ দলিল হিসেবে গণ্য হবে এবং SIR প্রক্রিয়ায় এই শংসাপত্রের ভিত্তিতে ভোটারদের দাবি-আপত্তি নিষ্পত্তি করা যাবে। একই সঙ্গে সমস্ত জেলা নির্বাচন আধিকারিক ও ERO-দের আদালতের নির্দেশ কঠোরভাবে মানার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের পর্যবেক্ষণ ছিল, ২০১০সালের আগে ইস্যু করা ওবিসি শংসাপত্রগুলি ৬৬টি শ্রেণির ক্ষেত্রে বৈধ নয়। সেই কারণে ২০১০ সালের আগে যেসব ওবিসি শংসাপত্র ইস্যু করা হয়েছিল, সেগুলি এসআইআর প্রক্রিয়ায় গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে।

আদালতের নির্দেশের পর রাজ্য সরকার নতুন করে পিছিয়ে পড়া শ্রেণির তালিকা নির্ধারণের জন্য সমীক্ষা চালায় এবং বিজ্ঞপ্তি জারি করে। সেই নতুন তালিকার ভিত্তিতেই ২০১০ সালের পর থেকে ইস্যু হওয়া ওবিসি শংসাপত্রগুলিকে আইনগতভাবে বৈধ বলে গণ্য করা হয়েছে। পাশাপাশি ২০২৫ সালের ১৩ ডিসেম্বর নির্বাচন কমিশন এসআইআর ২০২৬-এর জন্য এই নতুন নথিভিত্তিক শংসাপত্র গ্রহণের অনুমোদন দিয়েছে।

এই সিদ্ধান্তের ফলে এসআইআর প্রক্রিয়ায় ওবিসি পরিচয়ের ভিত্তিতে দাবি-আপত্তি জানানো ভোটারদের ক্ষেত্রে আর অনিশ্চয়তা থাকছে না বলে প্রশাসনিক মহলের মত। আদালতের নির্দেশ মেনে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সমন্বয়ে নেওয়া এই পদক্ষেপ এসআইআর প্রক্রিয়াকে আইনগতভাবে মজবুত করবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

Related articles

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...

গণতান্ত্রের জন্যে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রয়োজন: ‘ঘরে ফেরা’র বিষয়ে সাফ বললেন হাসিনা

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যাবর্তন প্রয়োজন। তবে, সেটা কোনও নির্দিষ্ট দিনের উপর নির্ভরশীল নয়। দাবি করেছেন...

‘হুইসল’ বাজিয়ে চেন্নাইকে খোঁচা ঈশানের

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) । সোমবার নিজের দলকে জিতিয়ে মাঠেই...