Monday, May 18, 2026

হিরণকে নিইনি, ২ বিজেপি বিধায়ক আসতে চায়: জনতার দাবিকে প্রাধান্য দিয়ে কী জানালেন অভিষেক

Date:

Share post:

“হিরণ আমার অফিসে এসেছিল। তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিল। নিইনি। মেদিনীপুরের দুই বিজেপি (BJP) বিধায়ক তৃণমূলে আসতে চায়! কিন্তু জনতার দাবি মেনে আমরা দরজা খুলছি না।“ শুক্রবার মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে বিজেপির হাটে হাঁড়ি ভেঙে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 

এদিন মেদিনীপুরের জনসভা থেকে বিধানসভা নির্বাচনে (Assembly Election) সব আসনে জেতাবার টার্গেট বেঁধে দেন অভিষেক। বলেন, “খড়্গপুরে এবার তৃণমূলকে জেতাতে হবে। খড়্গপুরের সব দায়দায়িত্ব আমার। খড়্গপুরের মানুষের যেখানে যা লাগবে, আমি দায়িত্ব নিয়ে করব। বিজেপিকে তো অনেক সুযোগ দিলেন। দু’বার বিধায়ক করেছেন। সাংসদ করেছেন। কিছু পেয়েছেন কি? উল্টে আপনাদের অধিকার কেড়ে নিচ্ছে!“

এর পরেই তীব্র কটাক্ষ করে অভিষেক Abhishek Banerjee)বলেন, “আমি নাম বলছি না, বিজেপির এখানে ক’টা এমএলএ আছে? দুটো। বিজেপির এই দুই বিধায়কই তৃণমূলে আসতে চান। তাঁরা চাইছেন আসতে।“ মঞ্চে থাকা অজিত মাইতিকে দেখিয়ে বলেন, ”এই তো অজিতদার সঙ্গে হিরণ আমার অফিসে এসেছিল। তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিল। নিইনি। এখনও মেদিনীপুরের ২ বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। কিন্তু এখানের জনতার দাবি মেনে, ইচ্ছের কথা ভেবে আমরা দরজা বন্ধ রেখেছি।” 

অতীতের কালোদিন স্মরণ করিয়ে অভিষেক বলেন, “যাঁরা এখানে পঞ্চাশের উপর বয়সের আছেন, তাঁরা জানেন শীতল কপাটের ইতিহাস। শীতল কপাট কীভাবে সন্ত্রাস করেছে, সবাই জানে। সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির জল্লাদ হয়েছে। এরা তৃণমূলের সম্পদ জীবনে হবে না। যতদিন আমরা আছি ততদিন এদের জন্য তৃণমূলের দরজা খুলবে না।“ 

Related articles

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...