Friday, March 20, 2026

কসবার বিশ্বাসপাড়ায় বাড়িতে বিস্ফোরণ, তদন্তে পুলিশ

Date:

Share post:

খাস কলকাতাতেই ফের বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। কসবার বিশ্বাসপাড়ায় একটি বাড়ির নীচের ঘরে শনিবার বিকেলে ভয়াবহ বিস্ফোরণ হয়। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিস্ফোরণের জেরে বাড়ির জানালা ও দরজার কাচ ভেঙে যায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

শনিবার বিকেল চারটে নাগাদ হঠাৎ একটি তীব্র শব্দ শুনে আশপাশের বাড়ির বাসিন্দারা বাইরে বেরিয়ে আসেন। শব্দের তীব্রতায় প্রথমে অনেকেই বোমাবাজির আশঙ্কা করেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সংশ্লিষ্ট বাড়ি থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয়দের দাবি, কসবার ৯১ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়ার ওই বাড়িতে বেশ কয়েকদিন ধরেই বিস্ফোরক মজুত করা হচ্ছিল, যদিও বিষয়টি কারও নজরে আসেনি। তাঁদের আরও দাবি, বিস্ফোরণের পর বাড়ির গৃহকর্তাকে পিচবোর্ড দিয়ে ঘরের ভেতর থেকে ধোঁয়া বের করার চেষ্টা করতে দেখা যায়।

বাড়ির মালিকের বক্তব্য, তুবড়ি তৈরি করার সময়ই এই বিস্ফোরণ ঘটে। তবে এই ব্যাখ্যা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের একাংশের মতে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে সাধারণ তুবড়ি থেকে এমন ঘটনা হওয়া অস্বাভাবিক। তুবড়ি ছাড়া অন্য কোনও বিস্ফোরক তৈরি করা হচ্ছিল কি না, বা কতটা বিস্ফোরক মজুত ছিল, সে বিষয়ে গৃহকর্তা স্পষ্ট কিছু জানাতে চাননি বলে জানা গিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কসবা থানার পুলিশ। বাড়ির মালিককে জেরা করে বিস্ফোরক কোথা থেকে আনা হয়েছিল, কেন বাড়ির মধ্যে তা মজুত রাখা হয়েছিল এবং ঠিক কী তৈরি করা হচ্ছিল— সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। বাজি নাকি বোমা, বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন – বেলডাঙায় অশান্তির ঘটনায় গ্রেফতার ৩০! সাংবাদিকদের সতর্ক থাকার বার্তা পুলিশ সুপারের 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...