Friday, May 22, 2026

ফের মিথ্যাচার! ‘প্রচারমন্ত্রী’ মোদির মুখে কোন উন্নয়নের বুলি? কড়া জবাব তৃণমূলের

Date:

Share post:

ফের মিথ্যাচার। এবার সিঙ্গুরে দাঁড়িয়ে। ‘প্রচারমন্ত্রী’ নরেন্দ্র মোদির মুখে ‘উন্নয়নে’র বুলি। কোন উন্নয়নের বুলি আওড়াচ্ছেন তিনি? দিল্লিতে বিষাক্ত বাতাস, ইন্দোরে দূষিত জলে মানুষের মৃত্যু, রেকর্ড বেকারত্ব, ভেঙে পড়া পরিকাঠামো, টাকার দামের পতন, আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, ব্যর্থ বিদেশনীতি আর যুবসমাজের আত্মহত্যা— এগুলোই কি মোদিজির উন্নয়ন? এগুলিই কি তাঁর কাছে ‘গর্বে’র বিষয়? সে প্রশ্নই ছুড়ে দিল তৃণমূল।

তৃণমূলের সাফ কথা, আমরা বাংলায় প্রকল্প রূপায়ণ করতে চাই, কিন্তু আপনি আমাদের এতটাই ঘৃণা করেন যে, ১.৯৬ লক্ষ কোটি টাকার পাওনা আটকে রেখেছেন। বাংলার মানুষ কষ্ট পাচ্ছে। তাদের আবাস, কর্মসংস্থান, স্বাস্থ্য পরিষেবা এবং মর্যাদা থেকে বঞ্চিত করা হচ্ছে। তা সত্ত্বেও সমস্ত বাধা পেরিয়ে বাংলা উন্নয়নের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। বাংলায় ২ কোটিরও বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে, বেকারত্বের হার কমেছে ৪০ শতাংশ। জিএসডিপি ৪.৪১ গুণ বেড়ে ২০.৩১ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। মাথাপিছু আয় প্রায় তিন গুণ বেড়েছে। ১.৭২ কোটি মানুষকে দারিদ্র্যসীমা থেকে মুক্ত করা হয়েছে। মূলধনী, পরিকাঠামোগত এবং সামাজিক পরিকাঠামো ব্যাপক শক্তিশালী হয়েছে। রাজ্যের নিজস্ব রাজস্ব আদায় বেড়েছে ৫.৩৩ গুণ। কারখানা ও কোম্পানিগুলো উন্নতি করছে এবং মুনাফা বেড়েছে ৫৪৬ শতাংশ। এতেই পরিষ্কার, মোদিজির সমস্যা বাংলার অর্থনীতি নিয়ে নয়। তাঁর আসল সমস্যা হল, এত অপপ্রচার সত্ত্বেও বাংলা মাথা নত করতে রাজি নয়।

আরও পড়ুন- বিরাট শতরানের মধ্যেই সিরিজ হার, প্রশ্নের মুখে গম্ভীরের নীতি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...