Saturday, May 23, 2026

জাতীয় রেকর্ড সৃষ্টিকারী অ্যাথলিটকে চরম হেনস্থা টিটির, নামানো হল ট্রেন থেকেও

Date:

Share post:

ট্রেনে সফরের সময় জাতীয় রেকর্ড সৃষ্টিকারী পোলভল্টার দেব মীনা(Dev Kumar Meena) টিকিট পরীক্ষকের(TT)  দ্বারা হেনস্থার শিকার হলেন। জোর করে তাদের ট্রেন (Train) থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিযোগিতার জন্য পোল নিয়ে ট্রেনে উঠার অপরাধে তাদের নামিয়ে দেওয়া হয়। জাতীয় স্তরের একজন অ্যাথলিটের সঙ্গে এমন ব্যবহার প্রত্যাশিত নয়, টিটির ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

ঠিক কী ঘটেছে গোটা ঘটনাটি? জানা গিয়েছে, কুলদীপ যাদব নামে এক সতীর্থের সঙ্গে ট্রেনে চেপে যাচ্ছিলেন দেব মীনা(Dev Kumar Meena)। ‘অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ’ প্রতিযোগিতা থেকে ফিরছিলেন তাঁরা। সেকারণেই পোল সঙ্গে নিয়ে ট্রেনে চড়েন তারা। কিন্তু আচমকাই নবি মুম্বইয়ের পানভেল স্টেশনে মীনা এবং কুলদীপকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। টিকিট পরীক্ষক তাঁদের নামিয়ে দেন, সঙ্গে স্পষ্ট জানিয়ে দেন, ট্রেনের মধ্যে পোল নিয়ে ওঠার নিয়ম নেই। দুই জনে টিটিকে বোঝানোর চেষ্টা করেন তারা প্রয়োজনের জন্য পোল সঙ্গে রেখেছেন।

টিটি তাদের বাধ্য করেন ট্রেন থেকে নেমে যেতে। এরপর স্টেশনে নেমে তাদের ৫ ঘণ্টা অপেক্ষা করতে হয়। কোনওভাবেই রেল কর্তৃপক্ষ তাদের আবেদনে সাড়া দেননি। গোটা ঘটনাটি তারা ভিডিও পোস্ট করে জানিয়েছেন।

মধ্যপ্রদেশের অ্যাথলিট দেব ২০২৫ সালের এপ্রিল মাসে ‘ন্যাশনাল ফেডারেশন সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ’ ৫.৩৫ মিটার জাতীয় রেকর্ড গড়েন। তার আগে উত্তরাখণ্ড ন্যাশনাল গেমসে ৫.৩২ মিটার লাফিয়েছিলেন তিনি।

Related articles

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...