Saturday, May 23, 2026

প্রথম স্ত্রী থাকতে বেনারসে দ্বিতীয় বিয়ে হিরণের!

Date:

Share post:

বাংলা ছেড়ে বেনারসে গিয়ে বিয়ে সারলেন হিরো হিরণ। তবে এটা প্রথম নয় বরং দ্বিতীয় বিয়ে। ইতিমধ্যেই হলুদ পাঞ্জাবী পরে বিজেপি নেতার বিয়ের ছবি ভাইরাল স্যোশাল মিডিয়ায়। পাত্রীর নাম ঋতিকা গিরি (ritika giri)। বিশ্ববাংলা সংবাদের তরফে হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তিনি ফোনে অধরা। এই ছবি ভাইরাল হতেই অভিনেতার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের (Anindita Chattopadhyay) সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছিল কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে। কেউ বলছেন আদৌ কি ডিভোর্স হয়েছে অভিনেতার নাকি প্রথম বউ থাকতেই দ্বিতীয় বিয়ে তা নিয়ে সমাজমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা।

শোনা যাচ্ছে ঋতিকার সঙ্গে অনেকদিন ধরিয়ে সম্পর্কে ছিলেন বিজেপি নেতা। কিছুদিন আগেই দুজনকে এক মন্দিরে দেখা গেছিল। কিন্তু এভাবে হুট করে বিয়ে করে ফেলবেন একথা কেউ আন্দাজ করেননি। অনেকে আবার ছবিগুলোকে এআই কারসাজি বলেও মনে করছেন। একসময় টলিউডে ‘চকোলেট বয়’ ইমেজ নিয়ে পরিচিত হওয়া হিরণ প্রায় ২২ বছর অনিন্দিতার সঙ্গে দাম্পত্য জীবন অতিবাহিত করার পর সত্যি আলাদা হয়ে গেলেন? নাকি বউ থাকতেই দ্বিতীয় বিয়ে! ২০২২ সালের মাঝামাঝি সময়ে হিরণ ও অনিন্দিতার বিচ্ছেদের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তবে সূত্রের খবর, সবটাই রটনা , হিরণের বিচ্ছেদ নাকি এখনও হয়নি। যেহেতু অভিনেতা ফোন ধরছেন না ফলে সবটা নিয়ে জল্পনা যখন বাড়ছে তখন হিরণের দ্বিতীয় বিয়ের খবরটা পান এবং রীতিমতো আঁতকে ওঠেন। অনিন্দিতার কথায়, বিচ্ছেদ হয়নি তো আমাদের। হিন্দুদের তো এরকমটা হয় না। আমরা তো মুসলিম নই! বিজেপি নেতা অবশ্য একুশ বছরের প্রেমিকার সঙ্গে বিয়ের ছবি নিজেই পোস্ট করেছেন।

Related articles

ISL: ইমামি প্রসঙ্গে বড় বয়ান, চ্যাম্পিয়ন হয়েই মোহনবাগানকে মোক্ষম কটাক্ষ নীতুর

ইস্টবেঙ্গল(East Bengal)  ইমামির (Emami) ভাঙন নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে। আইএসএল(ISL) জয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই  ইস্টবেঙ্গল ক্লাবের...

রেকর্ড গরমে পুড়ছে তেলঙ্গানা! দাবদাহ-লু-এর জোড়া ফলায় মৃত অন্তত ১৬

চলতি মরশুমে দাবদাহ এবং লু-এর ফলে তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৬। রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিশ্চিত করে...

হালিশহর-ভাটপাড়ার পর এবার কাঁথি! ভয় দেখিয়ে পরপর পুরসভা ভাঙছে বিজেপি

মুখে এক কাজে আর এক। ক্যামেরার সামনে বিজেপি নেতৃত্ব বলছেন, কোনও পুরসভা-পঞ্চায়েত-পঞ্চায়েত সমিতি-জেলা পরিষদ আমরা দখল করব না।...

শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের হাওয়া! রাজ্যে ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্প চালুর তোড়জোড়

বিজেপির বাংলায় শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের থাবা! কেন্দ্রের নতুন প্রকল্প চালুর নামে শিক্ষাঙ্গনে বেসরকারি পুঁজি ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সযত্নে...