Saturday, May 23, 2026

আজ পুরুলিয়ায় অভিষেকের রণসংকল্প সভা, লক্ষাধিক মানুষের জমায়েতের সম্ভাবনা 

Date:

Share post:

বাংলায় বিধানসভা নির্বাচনের (West Bengal assembly election) আগে ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচিতে জেলা সফর করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয় ২’ স্বাস্থ্য শিবির পরিদর্শনের পর বুধবার তিনি পৌঁছে যাবেন পুরুলিয়ায়। এদিন হুড়া ব্লকের লধুড়ুকা চন্ডেশ্বর মাঠে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের রণসংকল্প সভা ঘিরে জেলা নেতৃত্বের পাশাপাশি দলের কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো। লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলে মনে করা হচ্ছে।

বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (ECI) বিরুদ্ধে একযোগে নিশানা করছেন অভিষেক। রণসংকল্প যাত্রা থেকে রোড শো সর্বত্রই অপরিকল্পিত এসআইয়ারের বিরোধিতা করে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। সুপ্রিম কোর্ট (Supreme Court) তৃণমূলের দাবীকে মান্যতা দেওয়ার পর অভিষেক বলেছেন, কোর্টের পর এবার ভোটে জবাব দেওয়া হবে। যেভাবে জীবিতদের ‘মৃত’ বলে দাগিয়ে দিচ্ছে জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশন, তাঁর প্রতিবাদ করে এদিনের সভাতেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ‘ভূত’দের মঞ্চে নিয়ে আসেন কিনা সেদিকে নজর থাকবে।

 

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...