Monday, March 23, 2026

AI-এর বাড়বাড়ন্তের সঙ্গে বাড়বে আর্থিক মন্দা: আশঙ্কা বিশ্ব অর্থ তহবিল IMF-এর

Date:

Share post:

গোটা বিশ্বের ঝোঁক যত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দিকে বাড়ছে, তাতে গোটা বিশ্ব অর্থনৈতিক মন্দার দিকে যাবে, আশঙ্কা প্রকাশ রাষ্ট্রসঙ্ঘের (United Nations) অর্থনৈতিক সংস্থা আইএমএফ-এর। চলতি বছরে গোটা বিশ্বজুড়ে আমেরিকার চাপিয়ে দেওয়া শুল্ক যুদ্ধের (tariff war) পরেও আর্থিক বৃদ্ধি জারি রয়েছে। তবে নতুন করে শুল্ক যুদ্ধ শুরু হওয়ার পাশাপাশি বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর (AI) বৃদ্ধি হলে মন্দা হবে আর্থিক বৃদ্ধিতে, সাম্প্রতিক নজরদারিতে জানিয়েছে আইএমএফ (IMF)।

চলতি বছরের বৃদ্ধির রূপরেখা তৈরি করে আইএমএফ আর্থিক বৃদ্ধির হার ৩.৩ শতাংশ বলে জানিয়েছে। গত আর্থিক বছরে যে বৃদ্ধি ৩.১ শতাংশ ছিল। ফলে বৃদ্ধির হারে সন্তোষজনক অগ্রগতি লক্ষ্য করা গিয়েছে। কিন্তু ২০২৭ আর্থিক বর্ষের অনুমান বৃদ্ধির হারে হ্রাস। সেক্ষেত্রে বৃদ্ধির হার বাড়ার বদলে কমে ৩.২ শতাংশ হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এর পিছনে কারণ হিসাবে বলা হয়েছে, যে ভাবে গোটা বিশ্ব এআই নির্ভরশীলতার দিকে এগোচ্ছে, তাতে প্রভাব পড়বে কর্মসংস্থানে। স্পষ্ট জানানো হয়েছে, গোটা বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে যে আশার আলো দেখা যাচ্ছে, তা ইতিবাচক ফল হলে আর্থিক বৃদ্ধি নিম্নগামী হবে। কারণ এর ফলে সংস্থার লাভ হলেও ব্যক্তির আর্থিক বৃদ্ধি হবে না। সংস্থাগুলি বিনিয়োগের ক্ষেত্রেও রাশ টানবে। সেই সঙ্গে এই বৃহৎ বিনিয়োগকে সামলাতে ও বিশ্বের সঙ্গে পাল্লা দিতে সংস্থাগুলির বাজারে ঋণের পরিমাণ বাড়বে।

আরও পড়ুন : ট্রাম্পের ভিসা-নীতির ফল! মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে ভারতীয় পড়ুয়া ভর্তির হার হ্রাস ৭৫%

মূলত এই তিনটি কারণ দেখানো হয়েছে আর্থিক বৃদ্ধিতে মন্দার কারণ হিসাবে। সেই সঙ্গে সাম্প্রতিক সময়ে আরও একবার যে শুল্কের যুদ্ধ আমেরিকা ও ইউরোপের দেশগুলির মধ্যে শুরু হয়েছে, তাতেও প্রভাব পড়বে এই এআই বাজারে। আন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হলে বাজারে মন্দা অবশ্যম্ভাবী। সেই সঙ্গে এআই-এর বাজার নতুনভাবে বৃদ্ধির ক্ষেত্রেও বাধা পাবে।

Related articles

আরজি কর লিফট-মৃত্যু কাণ্ডে এবার জনস্বার্থ মামলা হাই কোর্টে

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। হাসপাতালের...

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...

ডামডিমের মেয়ের আকাশজয়, উত্তরবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার মহিমা

উড়ন্ত বিমানের দরজা খুলতেই সামনে শুধু নীল আকাশ আর সাদা মেঘের সমুদ্র। তারপর এক মুহূর্তের সাহস—আর শূন্যে ঝাঁপ।...