Saturday, May 23, 2026

WBCS আধিকারিকদের পদোন্নতিতে বিশেষ উদ্যোগ রাজ্যের

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের ডব্লিউবিসিএস (WBCS) আধিকারিকদের পদোন্নতির পথ মসৃণ করল রাজ্য সরকার। বুধবার কর্মীবির্গ প্রশাসনিক দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে বিশেষ সচিব এবং যুগ্ম সচিব স্তরে নতুন পদ সৃষ্টি করার কথা ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিশেষ সচিব পদে অতিরিক্ত ৪০টি এবং যুগ্মসচিব স্তরে আরও ১০০টি নতুন পদ সৃষ্টির কথা জানানা হয়েছে। দীর্ঘদিন ধরেই ডব্লিউবিসিএস এগজ়িকিউটিভ আধিকারিকদের পদোন্নতির সুযোগ সীমিত থাকার অভিযোগ উঠছিল। সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অতিরিক্ত পদ তৈরির আবেদন জানিয়েছিলেন ডব্লিউবিসিএস আধিকারিকদের একাংশ। মুখ্যমন্ত্রী তাঁদের চিঠি দিয়ে আশ্বাস দিয়েছিলেন যে বিষয়টি বিবেচনা করা হবে। শেষ পর্যন্ত বিধানসভা নির্বাচনের আগে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হল।
নতুন পদ সৃষ্টির ফলে ডব্লিউবিসিএস ক্যাডারের একটি বড় অংশ দ্রুত পদোন্নতির সুযোগ পাবেন। একই সঙ্গে রাজ্য প্রশাসনের উচ্চস্তরের দায়িত্ব বণ্টনেও গতি আসবে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...

যুদ্ধ পরিস্থিতি নয়, ২০১৪ থেকে কেন তেলের দাম বাড়ল: প্রশ্ন তৃণমূলের

১০ দিনে তৃতীয়বার বাড়ল জ্বালানি তেলের দাম। মধ্যবিত্ত ইতিমধ্যেই দ্রব্যমূল্য বৃদ্ধির (price rise) সমস্যায় জেরবার। এই পরিস্থিতিতে যুদ্ধের...

IPL: করমর্দন বিতর্কে কোহলি, গড়লেন টি২০-তে নয়া রেকর্ড

আইপিএলে(IPL) ফের করমর্দন বিতর্কে বিরাট কোহলি(Virat Kohli)। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে ট্রাভিস হেডের সঙ্গে করমর্দন না করে বিতর্কে জড়ালেন...