Tuesday, March 24, 2026

এসআইআর নস্যাৎ করে রাষ্ট্রপতি শাসনের পথে নির্বাচন কমিশন! ষড়যন্ত্র ফাঁস বাংলাপক্ষ-র

Date:

Share post:

সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছিল তিন দিনের মধ্যে রাজ্যের সমস্ত লজিকাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে। আর সেই তালিকা প্রকাশিত কবে হবে, নির্বাচন কমিশনের সিইও দফতরে (CEO office) গিয়ে এক চমকপ্রদ সত্যের মুখোমুখি হল বাংলা পক্ষ (Bangla Pokkho)। তাঁদের জানানো হয়েছে, দিল্লির নির্বাচন কমিশনের তরফ থেকে বুধবার পর্যন্ত তালিকা প্রকাশের কোনও নির্দেশই আসেনি কলকাতার অফিসে। বুধবার কমিশনের সঙ্গে বৈঠকে শেষে বাংলা পক্ষ সদস্যরা দাবি করলেন, যে পদ্ধতিতে এসআইআর-কে (SIR) নিয়ে যাচ্ছে কমিশন, তাতে সময় মতো এই প্রক্রিয়া শেষ না করে তার দায় রাজ্যের উপর চাপিয়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসন (President rule) জারির ষড়যন্ত্র করছে নির্বাচন কমিশন (Election Commission)।

সোমবার সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল লজিকাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে। তিন দিনের মধ্যে সেই তালিকা প্রকাশের কথা। বুধবার সিইও দফতরে অতিরিক্ত নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলা পক্ষ-র সদস্যরা। সেই সাক্ষাতে তাঁরা প্রশ্ন তোলেন কবে সুপ্রিম নির্দেশ মেনে তালিকা প্রকাশ করবে কমিশন। উত্তরে অতিরিক্ত সিইও জানান, এখনও সেই তালিকা প্রকাশের নির্দেশই আসেনি তাঁদের কাছে, দাবি বাংলা পক্ষ-র সদস্যদের।

সেই সঙ্গে যে প্রক্রিয়ায় এসআইআর-এর শুনানি (SIR hearing) চলছে তাতে কমিশনেরই বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কোনওভাবেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ সম্ভব নয়, এমনটাই ইঙ্গিত দেন অতিরিক্ত সিইও, জানান বাংলা পক্ষর সদস্যরা। তাঁরা জানান, অতিরিক্ত সিইও জানিয়েছেন এখনও পর্যন্ত ২০ শতাংশেরও শুনানি হয়নি। ৯৫ লক্ষের শুনানি হওয়ার কথা। তার মধ্যে ২০ থেকে ২৫ লক্ষেরও শুনানি হয়েছে কি না সন্দেহ কমিশনের।

এই তথ্যের ভিত্তিতেই শুনানিতে আরও সময় লাগবে দাবি কমিশনের, জানায় বাংলা পক্ষ। আর দুসপ্তাহ বাকি, তার মধ্যে তালিকা প্রকাশ সম্ভব না, প্রমাণ করতে চাইছে কমিশন ও জ্ঞানেশ কুমার। সেই সঙ্গে বাংলার বিভিন্ন এলাকায় এসআইআর শুনানি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন মানুষ। যাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চলেছে কমিশন, আশঙ্কা বাংলা পক্ষ-র। এই হাতিয়ার প্রয়োগ করেই বাংলায় এসআইআর প্রক্রিয়া সময়ের মধ্যে শেষ হচ্ছে না, এমনটা প্রমাণ করতে চাইছে বিজেপি ও নির্বাচন কমিশন।

আরও পড়ুন : বাংলা ভাষার ‘ধ্রুপদী ভাষা’ সম্মানে মিথ্যাচার মোদির! পর্দাফাঁস তৃণমূলের

সেখানেই বাংলা পক্ষ দাবি করে সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে গোটা এসআইআর প্রক্রিয়া ঝুলিয়ে দিতে চাইছে বিজেপি ও জ্ঞানেশ কুমার। এদের পরিকল্পনা এই এসআইআর স্থগিত করে দেওয়া। কারণ সঠিক পদ্ধতিতে এসআইআর হলে বিজেপি ২০টিও আসন পাবে না। তাই খসড়া তালিকা নস্যাৎ করে দিয়ে বাংলায় রাষ্ট্রপতি শাসন (President rule) জারির পথে কমিশন, আশঙ্কা প্রকাশ বাংলা পক্ষ-র।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...