Saturday, May 23, 2026

নন্দীগ্রাম গণধর্ষণের সাক্ষী অসুস্থ বৃদ্ধাকে গ্রেফতার CBI-এর, গদ্দারকে কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

নির্বাচনের আগে মোদি সরকারের এজেন্সি খেলা শুরু। এবার অভিযোগ সেমসাইডের। নন্দীগ্রামে (Nandigram) বিজেপির ইন্দুবালা দাসকে গ্রেফতার করল সিবিআই। তিনি ২০০৭ সালে নন্দীগ্রামে গণধর্ষণের ঘটনায় সাক্ষী। এই নিয়ে বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করল তৃণমূল (TMC)। শুধু তাই নয়, ঘটনার প্রতিবাদ করে অসুস্থ বৃদ্ধাকে আইনি সহায়তা দেওয়া কথা জানান তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায়।

অভিযুক্তদের না ধরে সাক্ষীদের গ্রেফতার করা হচ্ছে। বুধবার, নন্দীগ্রামে (Nandigram) সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করে তৃণমূল। ২০০৭ সালে নন্দীগ্রামে গণধর্ষণের ঘটনায় সাক্ষী ৬৪ বছরের গোকুলনগরের বিজেপির ইন্দুবালা দাসকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এই ঘটনায় নন্দীগ্রাম–সহ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে তুমুল শোরগোল পড়ে যায়। ওই মহিলা তৎকালীন সময়ে সিপিএম করতেন। বর্তমানে সপরিবারে বিজেপিতে যোগ দিয়েছেন।

নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমড়াতলা ১০৪ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি বাসুদেব দাস কয়েকদিন আগে মারা যান। বুধবার আমড়াতলায় তাঁর বাড়িতে মাল্যদান করে শ্রদ্ধা জানাতে হাজির হন এলাকার বিধায়ক শুভেন্দু অধিকারী। অথচ একজন সনাতনী মহিলাকে সিবিআই গ্রেফতার প্রসঙ্গে কোনও কথাই বলেননি তিনি। বিরোধী দলনেতার মুখে কুলুপ এঁটে থাকায় কটাক্ষ করেছে তৃণমূল।

সুজিত রায় আক্রমণ করে বলেন, সনাতনীদের ধারক–বাহক বলে নিজেকে দাবি করা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এখন কোথায়? এক অসহায় অসুস্থ বৃদ্ধাকে সিবিআই তুলে নিয়ে গেল, আর উনি হাওয়া খাচ্ছেন! এর প্রতিবাদ জানাচ্ছি৷ ওই মহিলাকে দলের পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানায় তৃণমূল।

Related articles

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...