Tuesday, May 26, 2026

লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ! চাঞ্চল্য এন্টালিতে

Date:

Share post:

বহুতলের লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এন্টালিতে। বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (NRS Medical College and Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় তদন্ত শুরু করেছে এন্টালি থানার পুলিশ (Entally police station)।

এন্টালি (Entally) এলাকার কনভেন্ট লেনে একটি বহুতলের তিন বছরের একটি শিশু (child) নিখোঁজ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার মায়ের সঙ্গে তিন বছরের শিশুটি ছাদে গিয়েছিল। এরপর থেকেই তাকে আর খুঁজে পাচ্ছিলেন না তার মা।

আরও পড়ুন : সরশুনায় বন্ধ ঘর থেকে উদ্ধার যুবকের দেহ! স্ত্রী-শ্যালকের বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতের পরিবারের

সারা সন্ধ্যে খোঁজাখুঁজি চলে গোটা এলাকা জুড়ে। খবর দেওয়া হয় এন্টালি থানাতেও। এরপরই সন্দেহ হওয়ায় আবাসনের বাসিন্দারা লিফটের (lift) গর্তে শিশুটিকে (child) খুঁজতে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। ঘটনায় কেউ শিশুটিকে ফেলে দিয়েছিল, এমন অভিযোগও উঠেছে। কীভাবে এই দুর্ঘটনা, তদন্তে এন্টালি থানার পুলিশ।

Related articles

ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের ক্ষেত্রে এগিয়ে Zee!

বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা (FIFA World Cup Football 2026)শুরু হতে হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। এখনও পর্যন্ত ভারতে সবুজ...

অন্নপূর্ণা যোজনা থেকে আয়ুষ: প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম বুধবার নবান্ন থেকে প্রকাশ করা হবে। যতদিন অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হচ্ছে, ততদিন লক্ষ্মীর...

ছায়ানটের উদ্যোগে নজরুল পুরস্কার ২০২৬, সম্মানিত বর্ষীয়ান শিল্পী অনসূয়া 

কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী (Kazi Nazrul Islam) উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল কলকাতার সাংস্কৃতিক দল ছায়ানট (Kolkata's cultural...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দোতলা বাস উল্টে মৃত ৬, আহত ১৫

উত্তরপ্রদেশের (Utterpradesh) উন্নাও জেলায় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৬ এবং গুরুতর জখম প্রায় ১৫ জন। মঙ্গলবার...