Tuesday, May 26, 2026

তৃণমূলের চাপে সুপ্রিম নির্দেশ মেনে শনিবারের মধ্যেই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের পথে কমিশন

Date:

Share post:

লজিক্যাল ডিসক্রিলেন্সির (logical discrepancy) নামে বাংলার বৈধ ভোটারদের লাগাতার হয়রান করে চলেছে বিজেপির (BJP) নেতৃত্বে কাজ করা জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশন (Election commission of India)। প্রথম থেকেই প্রতিবাদের সরব রাজ্যের শাসক দল। শীর্ষ আদালতে মামলা করে তৃণমূল কংগ্রেস (TMC)। এরপরই সুপ্রিম নির্দেশ আসে অবিলম্বে তথ্যগত অসঙ্গতি তালিকায় থাকার পাশাপাশি আনম্যাপড ভোটারদের নামও প্রকাশ করতে হবে কমিশনকে। চাপের মুখে পড়ে, অবশেষে শনিবারের মধ্যেই গ্রাম পঞ্চায়েত ভবন, ব্লক অফিস, তালুক ও ওয়ার্ড অফিস-সহ বিভিন্ন জায়গায় এই তালিকা টানিয়ে দেওয়া হবে বলে ইসিআই (ECI) সূত্রে জানানো হয়েছে।

সূত্রের খবর বাংলায় তথ্যগত অসংগতির তালিকায় ৯৪ লক্ষ ৪৯ হাজার ১৩২ জন আনম্যাপড ভোটারের তালিকায় ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬ জনের নাম রয়েছে। আগামী রবিবার অর্থাৎ ২৫ জানুয়ারি থেকে লজিক্যাল ডিসক্রিলেন্সির তালিকায় নাম থাকা ভোটাররা কোনও প্রতিনিধির মাধ্যমে বা নিজেরা সংশ্লিষ্ট কার্যালয়ে গিয়ে নথি জমা দিতে পারবেন। এক্ষেত্রে তৃণমূলের যে দাবি ছিল তাকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট বলা হয়েছে নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করার কথা। তাই সেটাও মানতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর মনে করছে চূড়ান্ত ভোটার তালিকা ২০ ফ্রেব্রুয়ারি নাগাদ প্রকাশ করা হতে পারে।

 

Related articles

বড়সড় ধাক্কা! ফলতার জাহাঙ্গীরের রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের

কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন ফলতার জাহাঙ্গীর খান। তাঁর আইনি রক্ষাকবচ প্রত্যাহারের নির্দেশ দিল আদালত। নতুন করে তাঁকে...

দুঃসময়ে আবার বেসুরো সুখেন্দুশেখর! প্রতিকূল ইস্যুতে ‘বিপ্লব’, কটাক্ষ তৃণমূলের

ফের একবার সাংসদ সুখেন্দুশেখর রায়ের গলায় দলবিরোধী কথা। তৃণমূল জমানায় বাংলার সময়কালকে কার্যত ‘অরাজক’ অবস্থা বলে দাবি করলেন...

গোপন ডেরা থেকে উদ্ধার ৮৮ লক্ষ টাকা-বান্ডিল বান্ডিল সরকারি ত্রাণের ত্রিপল! গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান

অবশেষে গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattachrya)। তাঁর গোপন ডেরা থেকে সরকারি ত্রিপলের ভাজের থেকে উদ্ধার...

কলকাতা বিমানবন্দরে কাজ চলাকালীন ছিঁড়ে পড়ল লিফট, গুরুতর আহত তিন কর্মী

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বড়সড় বিপত্তি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার, বিমানবন্দরের ভিতরের ৩৪ নম্বর লিফটে (Elevator number 34)...