Wednesday, May 27, 2026

মধ্যমগ্রামের বাদুতে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন

Date:

Share post:

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড মধ্যমগ্রামে (Massive fire in Madhymgram)! সেখানের একটি রং তৈরির রাসায়ানিক কারখানায় বিধ্বংসী এই আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পাঠানো হয়েছে দমকলের পাঁচটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আগুনের তীব্রতা এতটাই যে আগুন নেভাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের। আরও বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। তবে কীভাবে এই আগুন তা এখনও স্পষ্ট নয়। শর্টসার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: ফের যোগীরাজ্য অনার কিলিং! বোন-সহ প্রেমিককে খুন করে কবর দিল দাদারা

বৃহস্পতিবার দুপুরে মধ্যমগ্রাম বাদুর দীঘবেরিয়া দু’নম্বর গেট এলাকায় থাকা ওই রাসায়ানিক কারখানায় বিধ্বংসী এই আগুন লাগার ঘটনা ঘটে। জানা যায়, ঘটনার সময় একাধিক শ্রমিক কারখানার কাজ করছিলেন। কিন্তু ঘটনার পরেই আতঙ্কে সবাই বেরিয়ে আসে। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। খবর পেয়েই ঘটনাস্থলে প্রথমে যায় দমকলের একটি ইঞ্জিন। কিন্তু পরে ঘটনাস্থলে দমকলের আরও বেশ কয়েকটি ইঞ্জিন আসে। কিন্তু আগুনের তীব্রতা এতটাই যে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। একেবারে দাউদাউ করে জ্বলতে থাকে গোটা কারখানা। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।

Related articles

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...