Thursday, March 26, 2026

কেমন যাবে আপনার আজকের দিনটি

Date:

Share post:

মেষ: গৃহে শুভকর্মের আয়োজনের যোগ। ব্যবসা ও পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। সাহিত্যচর্চায় আগ্রহ বাড়বে এবং মানসিক তৃপ্তি লাভ হতে পারে।

বৃষ: সৃজনশীল কর্মে উল্লেখযোগ্য অগ্রগতি। শিল্পী ও সাহিত্যিকদের জন্য দিনটি বিশেষ শুভ—কর্মের প্রসার ও সুনাম অর্জনের যোগ। আর্থিক ও বৈষয়িক উন্নতি হবে।

মিথুন : দীর্ঘদিনের কাজকর্মে যে বাধা ছিল, তা কাটতে পারে। আর্থিক উন্নতির সম্ভাবনা থাকলেও স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন।

কর্কট: পারিবারিক আনন্দ ও উৎসবের পরিবেশ তৈরি হতে পারে। সামাজিক সুনাম বৃদ্ধি পাবে। পেশাদারি কর্মে উন্নতি হলেও স্বাস্থ্য মোটামুটি থাকবে।

সিংহ: কাজকর্মে কিছু বাধার সম্মুখীন হতে পারেন। ব্যবসায় ধীরে অগ্রগতি। চিকিৎসার ফলে শারীরিক অবস্থার উন্নতির সম্ভাবনা।

কন্যা: মানসিক উত্তেজনার কারণে বিবাদ-বিতর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা, সতর্ক থাকুন। পারিবারিক পরিস্থিতি মোটামুটি। অর্থ ও কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে।

তুলা: উত্তেজক ব্যবহার ও অপ্রিয় কথাবার্তায় ঘরে-বাইরে শত্রুবৃদ্ধির আশঙ্কা। চিকিৎসায় বিভ্রাট হতে পারে। তবে আইনি কাজকর্মে শুভ ফল মিলবে।

বৃশ্চিক: অর্থভাগ্য অনুকূলে থাকবে। কথাবার্তায় সংযত ও মার্জিত হওয়া জরুরি। প্রতিরক্ষা কর্মীদের জন্য সাফল্য ও সুনামের যোগ।

ধনু: আইনি বিষয়ে বিশেষ সাফল্য লাভের সম্ভাবনা। আর্থিক উন্নতি হবে। সামাজিক কর্মে অর্থদান ও মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে।

মকর: দিনটি সামগ্রিকভাবে শুভ। রং, রাসায়নিক ও বিজ্ঞাপন সংক্রান্ত ব্যবসায় অগ্রগতি। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

কুম্ভ: কাজকর্মে কিছু বাধা বজায় থাকতে পারে। তবে সাহিত্যিক, সাংবাদিক ও অধ্যাপকদের কর্মক্ষেত্রে সাফল্য ও সুনাম অর্জনের যোগ। আঘাতের সম্ভাবনা থাকায় সতর্ক থাকুন।

মীন: গুরুজনের স্বাস্থ্য অবনতির কারণে মানসিক উদ্বেগ বাড়তে পারে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। বিদ্যা ও শিক্ষাক্ষেত্রে সাফল্য লাভ হবে।

Related articles

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...