Wednesday, June 17, 2026

কোথায় তালিকা! সুপ্রিম কোর্ট থেকে দিল্লি, নির্দেশের পরেও কমিশনের তালিকা পেল না বাংলা

Date:

Share post:

পেরিয়ে গিয়েছে শনিবারের ডেডলাইন। সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইন মেনে লজিক্যাল ডিসক্রিপেন্সির (logical discrepancy) তালিকা প্রকাশ করে ব্যর্থ কমিশন, স্পষ্ট হয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে। রাত দশটায় সেই তালিকা ওয়েবসাইটে (website) আপলোডের দাবি করেছে কমিশন। অথচ রবিবার সকালেও কোথাও নেই লজিক্যাল ডেসক্রিপেন্সির তালিকা। শনিবার এনিয়ে তোপ দেগেছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার সাধারণ মানুষের কাছে অদৃশ্য তালিকা নিয়ে ফের প্রশ্ন তুললেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)।

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যাদের নামে বা অন্যান্য পরিচয়ে সমস্যা হয়েছে কমিশন (Election Commission) তাঁদের লজিক্যাল ডেসক্রিপেন্সি নামে এক অভূতপূর্ব তালিকায় ফেলা হয়েছে। সুপ্রিম কোর্ট (Supreme Court) সেই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল তিন দিনের মধ্যে। শনিবার রাজ্যের কয়েকটি জায়গায় বিডিও অফিসে ‘ভুল করে’ তালিকা টাঙানো হয়েছিল। কিন্তু তারপর খুলে ফেলা হয়। জানানো হয় দিল্লি থেকে নির্দেশ না এলে টাঙানো যাবে না।

দিল্লি থেকে সেই নির্দেশ এল রাত দশটায়। কমিশনের ওয়েবসাইটে নাকি দিল্লি থেকে সেই তালিকা পাঠানো হয়েছে। অথচ রবিবারও ইসিআই ডট নেট ওয়েবসাইটে (eci.net website) কোথাও নেই সেই তালিকা। কমিশন সূত্রে খবর, তালিকা (logical discrepancy list) পাবেন ইআরও, এইআরও পদমর্যাদার আধিকারিকরা। তাঁরাই সরকারি আধিকারিকদের মাধ্যমে পঞ্চায়েত অফিসে, পুরসভায় তা টাঙিয়ে দেবেন।

আরও পড়ুন : লজিক্যাল ডিসক্রিপান্সি- আনম্যাপড ভোটার দেড় কোটির বেশি! রাত সাড়ে ৯টার পর তালিকা প্রকাশ কমিশনের

এসআইআর প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য লজিক্যাল ডেসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। যাতে সাধারণ মানুষ জানতে পারেন কিসের জন্য তাদের শুনানির মুখোমুখি হতে হচ্ছে। অথচ নির্বাচন কমিশন এমনভাবে সেই তালিকা প্রকাশ করল যা সাধারণ মানুষের দৃষ্টিগোচরই হল না রবিবার পর্যন্ত। মন্ত্রী শশী পাঁজার প্রশ্ন, ওয়েবসাইটে কোথায় তালিকা? আমি তো কোথাও পেলাম না। শোনা যাচ্ছে ইআরও-দের কাছে নাকি পাঠানো হয়েছে। তারাও তো কোথাও তালিকা প্রকাশ করছেন না। আদতে সবটাই বাংলার ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত।

Related articles

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...