Saturday, March 28, 2026

আগুনে বোলিংয়ে নির্বাচকদের জবাব দিলেন শামি, রঞ্জির নক আউটে বাংলা

Date:

Share post:

কল্যাণীতে রঞ্জি ট্রফির ম্যাচে (Ranji Trophy) সার্ভিসেসের বিরুদ্ধে বাংলার (Bengal) দাপুটে জয়। ব্যাট হাতে সুদীপ চ্যাটার্জীর অসাধারণ ইনিংস খেলে দলকে বিশাল স্কোরের ভিত গড়ে দেন, আর তারপর মহম্মদ শামি(Mohammed Shami )নিজের ক্লাস দেখিয়ে আগুনে পেসে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলার হাতে তুলে দেন।দুই ইনিংস মিলিয়ে শিকার করলেন ৭টি উইকেট। ইনিংস ও ৪৬ রানে বড় জয়, আর সেই সঙ্গে শেষ ম্যাচের আগেই রঞ্জি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত।

তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে সার্ভিসেসের স্কোর ছিল ৬১ ওভারে ৮ উইকেটে ২৩১। আজ তাদের ইনিংস শেষ হয় ৭৫ ওভারে ২৮৭ রানে। জয়ন্ত গয়াত অপরাজিত থাকেন ৬৮ বলে ৬৮ রান করে। এদিন সার্ভিসেসের শেষ উইকেট দুটি তুলে নেন শাহবাজ আহমেদ ও আকাশ দীপ। জাতীয় দলে ব্রাত্য শামি(Mohammed Shami )ফের একবার নিজেকে প্রমাণ করলেন বাংলার জার্সিতে। সেই সঙ্গে নিজের মানবিকতার প্রমাণ রাখলেন।

ম্যাচ শেষে শামি বলেন, “আমার কাজ মাঠে নেমে নিজের একশো শতাংশ দেওয়া। দলের প্রয়োজন অনুযায়ী নিজেকে উজাড় করে দিতে চাই। ” জাতীয় দলে ব্রাত্য থাকা নিয়ে কোনো আক্ষেপ নয়, বরং নকআউট পর্বের আগে নিজেকে আরও শানিত করতে চাইছেন শামি। টি২০ বিশ্বকাপে দলে না থাকলেও শামি জানিয়েছেন, “বিশ্বকাপের আগে ভারত যে ফর্মে আছে, তা ধরে রাখুক এটাই চাই। সারা দেশের মতো আমিও চাই গতবারের মতো এবারও ট্রফিটা আমাদের দেশেই আসুক, এটাই প্রার্থনা করি।”

এদিন শুধু উইকেট নেওয়াই নয়, কল্যাণীর মাঠে ম্যাচ শেষে এক অন্য শামিকে দেখা গেল। প্রতিপক্ষ সার্ভিসেসের তরুণ বোলাররা ভিড় জমিয়েছেন শামির কাছে। টিপস নিচ্ছেন কীভাবে বল গ্রিপ করতে হয় বা প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে হয়। শামিও বেশ সাবলীলভাবে তাঁদের ক্লাস নিলেন। গতকাল বিশেষভাবে সক্ষম এক সমর্থককে নিজের সই করা বল উপহার দেন শামি।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...