Wednesday, May 27, 2026

হু-কে বদনাম করেছে আমেরিকা: কড়া জবাব বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Date:

Share post:

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation) থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে আমেরিকার(America) বিরুদ্ধে বিস্ফোরক হু। হু-এর দাবী, আমেরিকার এই সিদ্ধান্ত গোটা বিশ্বের নিরাপত্তাকে দুর্বল করবে। পাশাপাশি হু-কে ‘ব্যর্থ’, ‘রাজনৈতিক’ ও ‘স্বাধীনতাহীন’ প্রতিষ্ঠান বলে যে অভিযোগ তুলেছে আমেরিকা, তা শুধুমাত্র এই সংস্থাকে বদনাম ও অপমান করার জন্যই করা হয়েছে। বিবৃতি দিয়ে দাবি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সঙ্গে স্পষ্ট করে দেওয়া হল আমেরিকাকে সিদ্ধান্ত বদলের অনুরোধ জানানো হলেও তাদের অনুপস্থিতিতে একইভাবে কাজ চালিয়ে যাবে হু – সেটাও স্পষ্ট করে দেওয়া হল।

হু-এর দাবি, কোভিড-১৯ অতিমারির সময় তথ্য গোপন বা দেরিতে জানানো হয়নি। বরং ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চিনের উহানে অজানা জ্বরের খবর পেতেই সতর্ক করা হয়েছিল। ৩০ জানুয়ারি ২০২০-এ আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়, তখন চিনের বাইরে আক্রান্তের সংখ্যা ছিল ১০০-রও কম।  মৃত্যুর খবরও ছিল না। মাস্ক, টিকা ও শারীরিক দূরত্বের পরামর্শ দিলেও বাধ্যতামূলক লকডাউন বা টিকা নীতির নির্দেশ দেয়নি হু। সিদ্ধান্ত নেওয়ার দায় ছিল সংশ্লিষ্ট দেশের সরকারের উপরই। আরও পড়ুন: বুদ্ধি খাটিয়ে তাক লাগিয়ে দিয়েছে ভেরোনিকা: এই গরু এখন গবেষকদের চর্চার বিষয়

আমেরিকার ‘রাজনৈতিক পক্ষপাতিত্ব’-এর অভিযোগ খারিজ করে হু জানায়, ১৯৪টি সদস্য দেশের দ্বারা পরিচালিত একটি নিরপেক্ষ রাষ্ট্রসংঘের সংস্থা হিসেবে তারা সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে কাজ করে।

Related articles

বিজেপি কর্মী খুনের ঘটনায় কাদের মোল্লা-সহ ১০ জনকে গ্রেফতার CBI-র 

ভোট পরবর্তী হিংসা এবং বিজেপি কর্মীদের খুনের ঘটনায় এবার শেখ শাহজাহান (Sheikh Shahjahan) ঘনিষ্ঠ ১০ জনকে গ্রেফতার করল...

SIR বৈধ হলেও নাগরিকত্বের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত নয়: সুপ্রিম কোর্ট

নজিরবিহীন পর্যবেক্ষণ শীর্ষ আদালতের! SIR-এর বৈধতা বহাল রেখে সুপ্রিম কোর্ট বুধবার জানাল এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে...

রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবির (RN Ravi) সঙ্গে দেখা করতে বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ লোকভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী...

কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ED অভিযান!

বুধবার সকাল সকাল কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Former CM Pinarayi Vijayan) বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান ঘিরে...