Thursday, May 28, 2026

SIR আতঙ্কের জেরে ফের মৃত্যুর অভিযোগ 

Date:

Share post:

SIR প্রক্রিয়া শেষের পথে হলেও এই নিয়ে আতঙ্ক আর হয়রানির শেষ হয়নি(SIR DEATH)। শুনানির আতঙ্কের জেরে মৃত্যু মিছিল (HEARING HARASSMENT) অব্যাহত। রবিবার রাজ্যের চার আলাদা জায়গা থেকে সামনে এসেছে আতঙ্কের জেরে মৃত্যুর খবর। সোমবার ফের SIR আতঙ্কে হিঙ্গলগঞ্জের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলের বিল গ্রামের ১২১ নম্বর বুথে। মৃতের নাম আজগার বিশ্বাস (৭১)। পরিবারের তরফে জানানো হয়েছে এস আই আর শুনানিতে ডাক এসেছিল আজগার ও পরিবারের আরও দুই সদস্যের। সেই খবর শোনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আজগার। সোমবার ভোরে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন বৃদ্ধ। সোমবার ভোর থেকেই হঠাৎ প্রচন্ড বুকে ব্যথা অনুভব করেন তিনি। অবস্থার অবনতি ঘটলে পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে ভর্তি করে। কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ SIR শুনানিতে নোটিশ পেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে বৃদ্ধ হৃদরোগে মারা গেছেন। আরও পড়ুন: SIR আতঙ্কে ফের রাজ্যে চার মৃত্যু

প্রসঙ্গত রবিবার বাংলার চার আলাদা আলাদা রাজ্য থেকে সামনে আসে SIR আতঙ্কের জেরে মৃত্যুর খবর। কোচবিহারের শীতলকুচি ব্লকের ছাপিয়া খাতুন বিবি(৭০)। জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের নিবাস সরকার (৫৪)। মুর্শিদাবাদ জেলার নওদা থানার তোজাম্মেল শেখ (৬৫)।

Related articles

বাদুড়িয়ার পুরপ্রধানের পাটখেত থেকে উদ্ধার মোট ২.২৪ কোটি! রাতভর গণনা শেষে জানালো পুলিশ

বাদুড়িয়ায় পাটখেতের মাটি খুঁড়ে উদ্ধার প্রায় ২ কোটির বেশি নগদ! বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় গণনা। রাতভর একাধিকবার...

আনফলো জল্পনার মধ্যেই মেলোনির ফলো তালিকায় মোদি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Indian Prime Minister Narendra Modi) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Italian Prime Minister Giorgia Meloni)...

নবী-সুব্রতদের তুলে আনার কারিগর, প্রয়াত বাংলার ফুটবলের ‘দ্রোণাচার্য’

প্রয়াত হলেন বর্ষীয়ান ফুটবল কোচ মুরারী শূর(Murari Sur)। সুব্রত ভট্টাচার্য, রহিম নবিদের মত ফুটবলারের কোচ ছিলেন। মৃত্যুকালে বয়স...

জল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের ঘোষণা সিদ্দারামাইয়ার: আজই যাচ্ছন দিল্লি, জানালেন পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম!

সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার প্রাতঃরাশের টেবিলে কর্নাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী পদে ইস্তাফার কথা ঘোষণা করলেন সিদ্দারামাইয়া (Siddaramaiah)। জানালেন...