Monday, March 30, 2026

বিয়ের দিনে SIR শুনানিতে ডাক! বরযাত্রী নিয়ে হেয়ারিং সেন্টারে হাজির বর

Date:

Share post:

বিয়ের দিনেই এসআইআরের হেয়ারিং-এর (SIR hearing date) তারিখ। ফলে বিয়ের পোশাক পরেই শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়াতে হল বরকে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ১ নং ব্লকের বোলসিদ্ধি কালিনগর গ্রাম পঞ্চায়েত এলাকার। এই অস্বাভাবিক পরিস্থিতিতে চরম সমস্যায় পড়েছেন বর আনোয়ার হোসেন খান ও তাঁর পরিবার। আরও পড়ুন: দুর্গাপুরে উদ্ধার আয়ার কঙ্কালসার দেহ! খুনের অভিযোগে আটক স্বামী

মঙ্গলবার আনোয়ার হোসেন খানের বিবাহ। কিন্তু ঠিক এই দিনই তাঁর নামে এসআইআর শুনানির হেয়ারিং-এ ডাক আসে। শুধু বর নন, বরযাত্রীদের মধ্যেও ৩৮ জনের নামে একই দিনে শুনানির নোটিশ পড়েছে। ফলে বিয়ের আনন্দের দিনে বরযাত্রীদের একটি বড় অংশকে নিয়ে শুনানি কেন্দ্রে হাজিরা দিতে যাওয়ায় বিয়ের আয়োজনে কার্যত সমস্যায় পড়তে হয়। পরিবারের অভিযোগ, এত গুরুত্বপূর্ণ ব্যক্তিগত দিনের সঙ্গে শুনানির তারিখ পড়ে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হতে হয়েছে তাঁদের।

Related articles

IPL: বোলিং করানো যাবে না! গ্রিনকে তরজায় কেকেআর-ক্রিকেট অস্ট্রেলিয়া

আইপিএলের (IPL) প্রথম ম্যাচে হারের মধ্যেই ক্যামেরন গ্রিনকে(Cameron Green ) নিয়ে বেকায়দায় পড়ল কেকেআর(KKR)। হারের পরই গ্রিনকে নিয়ে...

এর থেকে নরম কিছু লেখা গেল না: স্যোশ্যাল মিডিয়ায় রাহুলকে কটূক্তির কড়া নিন্দা কুণালের

শুটিং করতে গিয়ে হঠাৎ তালসারিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। রবিবার বিকেলের এই...

টিকিট পাননি বলে এটা নয় যে বিরোধিতা করবেন: কর্মীদের সতর্ক করলেন মমতা

২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় বেশ কিছু বদল আনা হয়েছে। একদিকে যেমন বেড়েছে নতুন মুখ, তেমনই জায়গা...

ছক ছিল ভারতে হামলার, রাজধানীতে গ্রেফতার লস্কর জঙ্গি

দিল্লিতে গ্রেফতার লস্কর-ই-তইবা জঙ্গি(LeT terrorist) শাব্বির আহমেদ লোন(Shabir Ahmed Lone)। এই জঙ্গি পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর নির্দেশে বাংলাদেশ...