Saturday, May 30, 2026

টিনের শেড সরিয়ে দেহাংশের খোঁজ, আনন্দপুরের অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ২১! 

Date:

Share post:

আনন্দপুরে মোমো কারখানা ও ডেকোরেটার্সের গোডাউনে অগ্নিকাণ্ডের (Anandapur Fire) ঘটনায় এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। অন্তত ২৮ জন নিখোঁজ বলে পুলিশের তরফে জানা গেছে। সাধারণতন্ত্র দিবসের সকাল থেকে খবরের শিরোনামে নাজিরাবাদের ভস্মীভূত গোডাউন। স্বজনহারাদের কান্নার মাঝে জোরকদমে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন। বৃহস্পতিবার জেসিবি মেশিন দিয়ে টিনের শেড ভেঙে নিখোঁজদের সন্ধান চালানো হবে বলে জানা গেছে। বুধবার মধ্যরাত থেকে ভারতীয় ন্যায় সংহিতা ১৬৩ ধারা জারি করা হয়েছে।

সূত্রের খবর, উদ্ধার হওয়া ২১টি দেহাংশের পরিচয় নিশ্চিত করতে আজ থেকেই ডিএনএ ম্যাপিংয়ের (DNA Mapping) কাজ শুরু হতে পারে। দেহ সনাক্ত হয়ে গেলেই পরিবারের হাতে তা তুলে দেওয়া হবে।ভয়াবহ এই অগ্নিকাণ্ডের প্রায় ৬০ ঘণ্টা পর বিবৃতি দিয়ে পাশের গোডাউনের উপর অগ্নিকাণ্ডের দায় চাপিয়েছে ওয়াও মোমো (Wow Momo)। বলা হয়েছে পাশের গুদামে অনুমোদনহীন ভাবে রান্না চলছিল যেখান থেকেই এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ওয়াও মোমো সংস্থার তিন কর্মীর মৃত্যুতে শোকপ্রকাশ করে তাঁদের পরিবারের সদস্যদের আজীবন মাসোহারা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকার ক্ষতিপূরণ এবং একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।

 

Related articles

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...

অরূপ রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা! মিথ্যা অভিযোগ আনতে গিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির

ইদ উপলক্ষে রাজ্য সরকারের পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী এলাকাবাসীদের মধ্যে বিতরণ না হওয়ায় জেলাশাসকের দফতরের গুদামে ফেরত পাঠাচ্ছিলেন...

সোনারপুরে চোখে আঘাত অভিষেকের: নেত্রীর নির্দেশে ভর্তি হাসপাতালে

সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...