Tuesday, March 31, 2026

মার্কিন ডলারের চাপে সর্বকালীন পতন ভারতীয় মুদ্রার!

Date:

Share post:

দাম কমছে ভারতীয় টাকার (Indian rupee)। বৃহস্পতিবার সকালে বড়সড় ধাক্কা। মার্কিন ডলারের (US dollar) তুলনায় এদিন সর্বকালীন রেকর্ড পতনের সাক্ষী হলো ভারতীয় মুদ্রা। ডলারের তুলনায় ‘রুপি’ নেমে আসে ৯১.৯৮৫০-এ।গত সপ্তাহে সর্বনিম্ন পতনের রেকর্ড ছিল ৯১.৯৬৫০। এবার সেটাও ভেঙে গেল। ভারতীয় জিডিপি বৃদ্ধির সময় কালে টাকার দামের এই পতন চিন্তা বাড়াচ্ছে অর্থনৈতিক বিশ্লেষকদের।

আমেরিকার শুল্কনীতির প্রভাব পড়েছে ভারতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভারতের পণ্য রফতানির উপর উচ্চ শুল্ক আরোপ করার পর থেকে ডলারের তুলনায় টাকার দর প্রায় ৫ শতাংশ কমেছে। লক্ষ্মীবারে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI) মুদ্রাবাজারে হস্তক্ষেপ করছে কিনা এখন সেটাই দেখার।

 

Related articles

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...