Saturday, April 4, 2026

রবিদাস জয়ন্তী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য 

Date:

Share post:

মাঘ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু রবিদাস জন্ম জয়ন্তী (Guru Ravidas Birth Anniversary)। চলতি বছর রবিদাসজীর ৬৪৯ তম জন্মবার্ষিকী। সন্ত রবিদাস মানবতার সেবাকে তাঁর লক্ষ্য করে তুলেছিলেন। তিনি জাতপাতের বিরুদ্ধে তাঁর কাজের জন্য সমাজ সংস্কারক হিসেবেও পরিচিত ছিলেন। ধর্ম ও বর্ণের ভিত্তিতে বৈষম্য দূরীকরণ এবং সমাজে ঐক্য প্রতিষ্ঠায় তিনি নিবেদিতপ্রাণ ছিলেন। এই মর্মে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের সোশ্যাল হ্যান্ডেলে গুরু রবিদাসজীকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন।

মমতা এদিন লেখেন, ”গুরু রবিদাসজীর জন্মবার্ষিকীতে আমি তাঁর প্রতি গভীর শ্রদ্ধা এবং আন্তরিক প্রণাম জানাই। তিনি ছিলেন একজন মহান সাধক এবং সমাজ সংস্কারক। সাম্য ও মানবতাবাদের উপর তাঁর শিক্ষা অত্যন্ত ন্যায়সঙ্গত এবং সমাজের ভিত্তি হিসেবে আজও অমর হয়ে আছে। তাঁর সুবিশাল আধ্যাত্মিক ও সামাজিক ঐতিহ্যের সম্মানে এই দিনটিতে পশ্চিমবঙ্গে বিভাগীয় ছুটি পালন করা হয়। এই পবিত্র দিনে, শোভাযাত্রার মাধ্যমে আনন্দে ভরিয়ে তোলা হয় চারদিক। আসুন আমরা তাঁর দেখানো নিঃস্বার্থ সেবার পথ অনুসরণ করার এবং বৈষম্যমুক্ত বিশ্বের জন্য কাজ করার অঙ্গীকার করি।”

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...